পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় রনশিয়া গ্রামে রোববার বিকালে পূর্ব শুক্রতার জের ধরে ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছে। পীরগঞ্জ থানা পুলিশ এবং হাসপাতাল সুত্রে জানা যায়, রনশিয়া গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে মোঃ আনারুল ইসলাম (৩০) আজ বিকেলে বাসা থেকে বের হলে একই গ্রামের পল্লী চিকিৎসক নৃপেন চন্দ্র রায় অতর্কিত ভাবে আনারুল ইসলামের বুকে ছুরি ঢুকিয়ে দিলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। পরে ঘাতককে এলাকাবাসি আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।