• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

শিক্ষার্থীরাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়বে- ওবায়দুল কাদের

dav

মো. হারুন-অর-রশিদ, ঢেমরা: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়বে। ডেমরার কোনাপাড়া সামসুল হক খান স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে বিদ্যালয়টির হাজারো শিক্ষার্থীদের সঙ্গে আনন্দঘন পরিবেশে এক সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তর পাশে ডেমরার মাতুয়াইল নিউটাউন এলাকা থেকে কোনাপাড়া বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার পাকা সড়কের শুভ উদ্বোধন করেছেন। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে  তিনি  আরো বলেন, এমন সুন্দর আন্দন্দঘন পরিবেশে পরিবেশ আমি আগে দেখিনি। তোমরা শিক্ষার্থীরাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনিমার্ণে আগামী দিনে অগ্রনী ভূমিকা রাখবে। মূলত শিক্ষার্থীদের চরম দূর্ভোগ লাঘবের জন্যই ডেমরার এ সড়কটির কাজ দ্রুত সম্মন্ন করা হয়েছে। তোমাদের মাঝে এসে যে আনন্দ পেয়েছি তা ভুলার নয়। তোমরা আমাকে ডাকলে আমি আবারও তোমাদের মাঝে ছুটে আসব। শিক্ষার্থীদের উত্তরাত্তোর সাফল্য কামনা করে এবং সকলকে ধন্যবাদ জানিয়ে মাননীয় মন্ত্রী তার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন। এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লাসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষীকা, অভিভাবক, ডেমরার আওয়ামীলীগের নেতাকর্মী ও এলাকার বরেণ্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, গত বছর বর্ষায় মাননীয় মন্ত্রী ডেমরায় এসে  উক্ত সড়কের বেহাল দশা দেখে দ্রুত সড়কটি নির্মাণের জন্য সড়ক ও জনপথের বনানী ডিভিশনকে নির্দেশ দেন। পরবর্তীতে গত বছর ২৮ অক্টোবর সংসদ সদস্য আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লা সড়কটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন। চলতি বছর জানুয়ারী মাসে এ সড়কের কাজ ৩ মাসের মধ্যে দ্রুত সম্পন্ন করেন সড়ক ও জনপথ অধিদপ্তর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ