• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ডিমলায় জামায়াতের ৬ নেতাকর্মী গ্রেফতার

সিসি নিউজ: নীলফামারীর ডিমলায় গোপন বৈঠক থেকে জামায়াতের উপজেলা প্রচার সম্পাদকসহ দলটির ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।  গ্রেফতারকৃতরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনা করার জন্য এ বৈঠকে বসেছিলো বলে দাবী করেন ডিমলা থানা পুলিশ।

আজ (সোমবার) সকাল ১০টার দিকে নীলফামারীর ডিমলা উপজেলার সদর ইউনিয়নের বাবুরহাট (রাজবাড়ী) গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

এরা হলো, ডিমলা উপজেলার বাবুহাট গ্রামের মৃত কাশেম আলীর পুত্র উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক আব্বাসী আলী (৬০), জামায়াতের কর্মী সর্দার হাট গ্রামের মৃত তমিজ উদ্দিনের পুত্র আইন উদ্দিন (৩৫), রামডাঙ্গা গ্রামের মৃত আব্দুল রাজ্জাকের পুত্র আলিনুর রহমান(৩৫), আব্দুর লতিফের পুত্র ধউলু (৩০), দক্ষিন তিতপাড়া গ্রামের আছিমদ্দিনের পুত্র নুরুল হুদা (৪০) ও বাবু হাট পশ্চিম পাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের পুত্র আব্দুল কাদের বুলু মিয়া (৪৭)।

পুলিশ জানায়, গোপন সংবাদে ভিত্তিতে ডিমলা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মফিজ উদ্দিন শেখ’র নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বাবুরহাট (রাজবাড়ী) গ্রামের জামায়াতের শীর্ষ নেতা আব্বাস আলীর বাড়ীতে আজ ( সোমবার) সকাল ১০টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রফতার করা হয়।

ডিমলা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মফিজ উদ্দিন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতা সৃষ্টির পরিকল্পনা করতেই ওই গোপন বৈঠকে বসেছিলো। এ ঘটনার মামলা এখানো হয়নি তবে প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ