ডিমলা: বাংলাদেশ সরকারের ঘোষিত এই প্রথম কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা উন্নয়ন কার্যক্রম শুরু। সোমবার নাউতারা গালর্স স্কুল অ্যান্ড কলেজ হল রুমে কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা উন্নয়ন উপলক্ষে সচেতনতা মূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন নাউতারা গালর্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ গোলাম হাবীব চৌধুরী বাবু, সহকারী শিক্ষক জগদিস চন্দ্র রায়, মো. এমদাদুল হক, উপজেলা পরিবার পরিকল্পনা মেডিকেল টিমের মধ্যে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার ডাঃ মো. মহসিন সরকার, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ মোঃ আনোয়ার হোসেন, অফিস সহায়ক মোঃ রবিউল ইসলাম প্রমুখ।