• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রাণী জগতের কিছু বিচিত্র খবর

১. এটলাস মথ, স্যাটারনাইডিয়া পরিবারের একটি প্রজাতি। এক ধরনের প্রজাপতি, এটি পৃথিবীর সবচেয়ে বড় প্রজাপতি। স্বাভাবিক প্রশ্ন জাগে একটা প্রজাপতি আর কতই বা বড় হবে?এই প্রজাপতিটির বিস্তার (এক পাখা থেকে আরেক পাখা পর্যন্ত) ১২ ইঞ্চি পর্যন্ত হতে পারে। মোট কীটটির ক্ষেত্রফল প্রায় ৪০০ বর্গসেন্টিমিটার হতে পারে। ছোটখাটো একটা পাখি বটে। সাইথ ইস্ট এশিয়ার ট্রপিক্যাল এবং সাবট্রপিক্যাল অংশজুড়ে এদরেকে পাওয়া যায়। মালয় দ্বিপপুঞ্জ এলাকায় এদেরকে সচরাচর দেখা যায়।

২. পৃথিবীর সবচেয়ে ভয়ংকর বিষসমৃদ্ধ প্রাণী। বিষ নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে কিং কোবরা, রেটল স্নেক কিংবা ব্ল্যাক মামবা দের ছবি। কতটা ভয়ংকর হতে পারে এদের বিষ তা এদের নাম শুনলেই বা চেহারা দেখলেই বোঝা যায় কিন্তু জেলি ফিশ! হ্যা পৃথিবীর সবচেয়ে ভয়ংকর বিষসমৃদ্ধ প্রাণীটি হচ্ছে বক্স জেলি ফিশ। দেখতে অতিপ্রাকৃতিক চোখ ধাধানো সুন্দর এই প্রাণীটি সমুদ্রের বাসিন্দা। অন্যান্য সাধারণ জেলি ফিশের মত ডোম বা ক্রাউন আকৃতির না হয়ে এর আকুতি কিছুটা ছাতার মত।এই প্রাণীর সামান্য একটা খোঁচা অসম্ভব বেদনাদায়ক এবং মৃত্যুঘাতী হতে পারে। অবশ্য এর সব প্রজাতি এরকম বিষাক্ত না।

৩. পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির প্রাণী, ভূমি, জল আর আকাশে। দ্যা কিং অব দ্যা কিংস। বোল্ট, ফেলপস আর সার্জেই বুবকা কিংবা চিতা, সেইল ফিস আর প্যারাগ্রীন ফ্যালকন এর চেয়েও সেরা। কে সে, পৃথিবীর সেরা অ্যাথলেট? টাইগার বিটল। ক্যারাবিডা পরিবারের, ইনসেক্টা প্রজাতির এ পুচকে প্রাণীটি আকৃতির হিসেবে মানুষের তুলনায় ঘণ্টায় ৭৭০ কিলোমিটার বেগে ছুটতে পারে। বুঝতেই পারছেন, একটা বোয়িং। বিশাল শ্রেণীবিন্যাস সমৃদ্ধ এই প্রাণীটি শিকারের সময় এতই দ্রুত ছোটে যে আর চোখেই দেখতে পায় না।

৪. ট্রান্সফরমারস। অদৃশ্য ভয়ংকর এ জীব, যে কোন প্রাণীর জন্য রীতিমতো বিপদ জনক। এর কাজ হচ্ছে রূপান্তর করা, ৪ পায়ের প্রাণীকে ৬/৭ পায়ের বানিয়ে ফেলে। না, অদৃশ্য মানে কোন জ্বিন ভূত না। রিবেইরয়া, এক ধরনের ট্রেমাটোড প্যারাসাইট বা ফ্ল্যাটওয়ার্ম। মাইক্রোস্কোপিক এই জীব নানাভাবে ট্রান্সমিশনড এবং ট্রান্সফরমড হয়ে বেঁচে থাকে আর বংশ বৃদ্ধি করে। সাধারনত এর মূল শিকার হল অ্যামফিবিয়ানস, অর্থাৎ ব্যাং, লিজার্ড এই জাতিয় প্রাণী। সুতরাং ব্যাং খাওয়ার ব্যপারে সাবধান।

৫. মহাদানব, মহামক্তিমান। ইনি নিজের দেহের ওজনের চেয়ে প্রায় ১,১৪১ গুণ ভারী বস্তুকে তুলতে পারে। সাধারণ মানুষের সাথে তুলনা করলে সে ৬টা ফুল লোডেড ডাবল ডেকারকে পিঠে বহন করতে পারে। শক্তিমত্তার নমুনা। হারকিউলিসের কথা বলছি না, এ হচ্ছে একটা ডাং বিটল। এটা শুধু পৃথিবীর সেরা শক্তিশালী কীট ই না, মানুষের সাথে তুলনায় এটাই জগতের সবচেয়ে শক্তিশালী প্রাণি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ