• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

মহেশখালীতে অস্ত্র-গুলি-মাদকসহ নারী আটক

কক্সবাজার: জেলার মহেশখালীতে পুলিশের অভিযানে ৮টি অস্ত্র ২০ রাউন্ড গুলি, ইয়াবা ব্যবসার উপকরণ, গাজাসহ ২ নারীকে আটক হয়েছে। সোমবার দুপুর ২টায় উপজেলার বড় মহেশখালী দেবাঙ্গপাড়া গ্রামে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে।
মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দেবাঙ্গ পাড়া গ্রামের আব্দুল জব্বার  মুন্সির বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী সন্ত্রাসীরা পুলিশের ওপর গুলি বর্ষণ করলে  পুলিশও পাল্টা গুলি বর্ষণ করে বলে ।  এ সময় ৮টি দেশীয় তৈরি বন্দুক, ৩০টি গুলি, ১ হাজার লিটার বাংলা মদ, ৬টি রাম দা, ৫০ পুড়িয়া গাঁজা ও ইয়াবা ব্যবসার সরঞ্জাম উদ্ধার করে। এ সময় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকায় ঢাকা জেলার চকবাজার এলাকার আব্দুল আজিজ ব্যাপারীর ছেলে এরশাদ উল্লাহ (৩০), জব্বার মুন্সির স্ত্রী নুরুন নাহারকে আটক করে।
তিনি জানান, দেবাঙ পাড়ায় একটি সন্ত্রাসী বাহিনী দীর্ঘদিন মাদকসহ অস্ত্র ব্যবসা পরিচালনা করে আসছে। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ