• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঢাকা-কলকাতা নতুন বাস রুট অনুমোদন

ঢাকা: ঢাকা থেকে খুলনা হয়ে পশ্চিমবঙ্গের কলকাতা পথে নতুন রুট চালু হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। মন্ত্রিসভা এই রুটটি অনুমোদন দিয়েছে জানিয়ে তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে বা পরে এই চুক্তি হতে পারে।

সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। সচিব। তিনি জানান, চুক্তি হলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নতুন রুটের বাস সেবা উদ্বোধন করা হবে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সভায় ভারতের সঙ্গে সইয়ের জন্য ‘এগ্রিমেন্ট বিটুইন দ্য গভর্নমেন্ট অব দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ অ্যান্ড দ্য গভর্নমেন্ট অব দ্য পিপলস রিপাবলিক অব ইন্ডিয়া ফর দ্য রেগুলেশন অব মোটর ভেহিক্যাল প্যাসেঞ্জার ট্রাফিক বিটুইন দ্য টু কান্ট্রিজ’ এবং ‘প্রোটোকল অন অপারেশন অব প্যাসেঞ্জার বাস সার্ভিস বিটুইন ঢাকা ইন বাংলাদেশ অ্যান্ড কোলকাতা ইন ইন্ডিয়া ভায়া খুলনা ইনটার্মস অব দ্য অ্যাফোরমেনশনড এর খসড়া অনুমোদন দেওয়া হয়।

শফিউল আলম বলেন, ঢাকা থেকে সড়কপথে বর্তমানে বঙ্গবন্ধু সেতু, হাটিকুমরুল হয়ে যশোরের বেনাপোল হয়ে গাড়ি কলকাতায় যায়। নতুন রুটে মাওয়া হয়ে গোপালগঞ্জ, বাগেরহাট, রূপসা নদী পার হয়ে খুলনা দিয়ে বেনাপোল হয়ে কলকাতা যাবে, এতে দূরত্ব কমবে ৯৬ কিলোমিটার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ