• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জিহ্বা দিয়ে ফ্যান থামিয়ে বিশ্বরেকর্ড

সিসি ডেস্ক: ফ্যানের ব্লেডগুলো ধারাল হওয়ার কারণে সাধারণত টেবিল ফ্যানের সামনে এক ধরনের ঢাকনা থাকে যাতে আঙুল কিংবা অন্য কিছু না পড়ে। দ্রুত বেগে ঘুরতে থাকা ফ্যানের ব্লেডের সামনে কোনো কিছু পড়লে সাথে সাথে কেটে যায়। তবে এদিন ইতালির একটি গেম শো’তে অস্ট্রেলিয়ান এক সার্কাস কর্মী ধারাল ফ্যানের ব্লেড থামিয়েছেন জিহ্বা দিয়ে।

জো ইলিস নামের ঐ নারী সার্কাস কর্মী এক মিনিটে ৩২ বার বন্ধ করেছেন দ্রুতবেগে চলা ৩৫ ওয়াটের দুটি ফ্যান। অর্থাত্ ফ্যানটিকে একবার বন্ধ করতে তার সময় লেগেছে দুই সেকেন্ডেরও কম সময়। হাত দিয়ে ফ্যানের ব্লেড থামাতে গেলেই যেখানে দুর্ঘটনার ভয় থাকে সেখানে তিনি তা বন্ধ করেছেন জিহ্বা দিয়ে। জিহ্বা দিয়ে ফ্যান বন্ধ করে জো ইলিস নাম লিখিয়েছেন গিনেস বুকে। ঐ গেম শো’তে উপস্থিত লোকজন জো ইলিসের এই কাণ্ড দেখে চমকে যান। জিহ্বা দিয়ে ফ্যান বন্ধ করার ভিডিওটি ইউটিউবে প্রকাশের পর রীতিমতো ভাইরাল হয়ে গেছে।-ইউপিআই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ