দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনিত পুতুল-শৈলেন প্যানেলের প্রার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে হয়েছে।
আওয়ামী আইনজীবী পরিষদের সহ-সভাপতি এবিএম শফিকুর রহমানের সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও সাবেক পিপি মো. হামিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. তহিদুল হক সরকার, আওয়ামী আইনজীবী পরিষদের সহ-সভাপতি মো. জাকিরুল ইসলাম, প্রফুল্ল কুমার রায়, সিনিয়র আইনজীবী মো. নুরুল ইসলাম-৪, সহ-সভাপতি আওয়ামী আইনজীবী পরিষদ মো. আমিরুল ইসলাম তুফান ও অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শাহ মো. রবিউল হাসান রবি।
আলোচনা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথির আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও সাবেক পিপি মো. হামিদুল ইসলাম পুতুল-শৈলেন প্যানেলের প্রার্থীদের পরিচিতি করিয়ে পরিচয় দেন।
আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনিত পুতুল-শৈলেন সমর্থিত প্যানেলের প্রার্থীরা হলেন- সভাপতি পদে মো. আমিনুল হক পুতুল, সাধারণ সম্পাদক পদে শৈলেন কান্তি রায়, সহ-সভাপতি পদে শ্রী গনেশ সরেন, এএফএম মাহমুদুল ইসলাম সাবু, সহ-সাধারণ সম্পাদক পদে অপূর্ব রায়, একেএম জাকিরুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে মো. মজনু সরদার, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে আয়েশা সিদ্দিকা রুমী, ধর্ম ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পদে মো. দেলোয়ার হোসেন-২, পাঠাগার সম্পাদক পদে মিসেস তহসিনা আখতার দিপলী এবং নির্বাহী সদস্য পদে মো. হেলাল হোসেন, মো. চান মিয়া, স্বপন কুমার রায়, মুহাইমিন-আল-রেজা ও মো. মিজানুর রহমান শাহ।
উল্লেখ্য, আগামী ৭ এপ্রিল শুক্রবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ৫০৯ জন ভোটার ভোট প্রদান করবেন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন এ্যাডভোকেট কাজেম উদ্দিন আহমেদ, নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন এ্যাডভোকেট মো. হাসনে ইমাম নয়ন ও এ্যাডভোকেট মো. আব্দুর রউফ।