• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বোমা হামলার প্রতিবাদে হাবিপ্রবিতে গণস্বাক্ষর কর্মসূচি

দিনাজপুর প্রতিনিধি: জঙ্গীবাদ, মৌলবাদ, সন্ত্রাসবাদ ও বাংলাদেশের বিভিন্ন স্থানে বোমা হামলার প্রতিবাদে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগ হাবিপ্রবি শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামের সম্মুখে অনুষ্ঠিত দিনব্যাপী এ গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম।
উক্ত গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভেটেরিনারি অনুষদের ডীন প্রফেসর ডা. মো. ফজলুল হক, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সাইফুর রহমান, প্রক্টর প্রফেসর ড. এ.টি.এম শফিকুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ডা. এস এম হারুন-উর-রশীদ, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক প্রফেসর ড. শ্রীপতি সিকদার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. তরিকুল ইসলাম প্রমূখ।
ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে জঙ্গীবাদের কোন স্থান নেই। বর্তমানে আমাদের দেশ সব সেক্টরে উন্নতি করছে। এটি অনেকের সহ্য হয়না। একটি কুচক্রি মহল দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। জঙ্গীবাদ, মৌলবাদ এবং সন্ত্রাসবাদ থেকে দেশকে মুক্ত করতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার এবং সচেতন হওয়ার আহবান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ