চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ): ছাতকে প্রধান শিক্ষকের চড়ে আঘাতে সহকারি শিক্ষিকা গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে উপজেলার দোলারবাজা ইউপির বারগোপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্কুলের প্রধান শিক্ষক আতাউর রহমান একই স্কুলের সহকারি শিক্ষিকা হালিমা বেগমের গালে সজোরে চড় দিয়েছেন। ঘটনাটি স্কুল কমিটি ও এলাকাবাসির মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রধান শিক্ষকের অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় এঘটনা ঘটে। এনিয়ে দু’জনের মধ্যে আরো একাধিক ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এরপর শিক্ষিকা এলাকাবাসির কাছে ঘটনার বিচার প্রার্থী হয়ে স্কুল ত্যাগ করলে কমিটির নেতৃবৃন্দ ও গন্যমান্য লোকজন নিষ্পত্তির জন্যে লক্ষীপাশাস্ত তার বাড়িতে যান। এব্যাপারে শিক্ষিকা হালিমা বেগম জানান, প্রধান শিক্ষকের সাথে সংঘটিত ঘটনার নিষ্পত্তি হয়নি।
প্রধান শিক্ষক আতাউর রহমান জানান, ডিসেম্বরে স্কুল ফাঁকি দেয়ায় তার বেতন কাটা হয়েছে। ঘটনার দিন সে ১২টায় স্কুল ছুটি দিয়ে চলে যেতে চায়। এতে বাধাঁ দেয়ায় দু’জনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির হয়েছে বলে জানান তিনি। এনিয়েই শিক্ষিকা তার উপর নানা অপবাদ দিয়ে যাচ্ছে।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি নিজাম উদ্দিন বিষয়টি নিষ্পত্তির চেষ্টা চলছে বলে জানান। উপজেলা শিক্ষা অফিসার মানিক চন্দ্র দাস জানান, বারগোপি স্কুলের ঘটনাটি তিনি জেনেছেন। তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া কথা জানান তিনি।
ছাতকে বন্যা পরিস্থিতির চরম অবনতি
ছাতকে অতি বৃষ্টি ও নদ-নদীর পানি অব্যাহত বৃদ্ধি হতে চলেছে। ফলে সর্বত্র দেখা দিয়েছে প্রলয়ঙ্করী বন্যা। উপজেলার ৮৫হাজার কৃষকের প্লেট থেকে বোর ফসল কেড়ে নেয়া পর রিতীমতো বাকরুদ্ধ হয়ে পড়েছেন লক্ষ লক্ষ কৃষক। এতে সাড়ে ৪শ’কোটি টাকার ফসল কয়েক ফুট পানির নীচে চলে গেছে। এরপরও এখনো বন্যা পরিস্থিতির চরম অবনতি লক্ষ্য করা যাচ্ছে। অব্যাহত ভারি বর্ষণে জনজীবনে নেমে এসেছে চরম বিপর্যয়। পাহাড়ি নদী ধলাই, পিয়াইন, চেলা, মরা-চেলা, সুরমা নদীও ১২টি খালসহ হাওর-বিলের পানি ব্যাপকভাবে বৃদ্ধি ঘটতে থাকে। এদিকে ভারি বর্ষনে উপজেলার শতাধিক হাওর-বিলের কাঁচা বোর ফসল তলিয়ে যায়। এখন সুরমা নদীর পানি বিপদ সীমার প্রায় দু’ থেকে তিন ফুট উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আগাম বন্যায় ১০হাজার হেক্টর বোর ফসল পানিতে তলিয়ে গেছে। এভাবে সুনামঞ্জের ২৫টি নদ-নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার প্রায় সহ¯্রাধিক হাওর-বিলের মোট ৩লক্ষ ৭৯হাজার হেক্টর জমি এখন পানির নীচে। ফলে আড়াই লক্ষাধিক পরিবারের বোর ফসল আগাম বন্যায় তলিয়ে গেছে বলে জানা গেছে। জেলাবাসি সরকারের কাছে সুনামগঞ্জকে দূর্ঘত এলাকা ঘোষনার দাবি জানাচ্ছেন।
ছাতকে সংঘর্ষে স্বামী-স্ত্রী আহত
ছাতকে ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত হয়েছেন। সোমবার উপজেলার কালারুকা ইউপির রামপুর গ্রামে এঘটনা ঘটে। জানা যায়, রামপুর গ্রামের হুশিয়ার আলী ও তার সহোদর সুরুজ আলীর মধ্যে দীর্ঘদিন থেকে ভূমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। র জের ধরে মবার দিন-দুপুরে হামলা চালিয়ে ছোট ভাই সুরুজ আলী(৪০),তার স্ত্রী সাজেদা বেগম(৩৫) কে আহত করেছে আপন বড় ভাই হুশিয়ার আলী ও তার ছেলেরা। দীর্ঘ দিন থেকে র্ভমি সংক্রান্ত বিষয় নিয়ে দু’সহোদরের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন বিষয়টি আপোষে নিষ্পত্তির জন্যে ইউপি চেয়ারম্যান অদুদ আলমের সভাপতিত্বে সালিস বৈঠক বসে। একপর্যায়ে কথা কাটাকাটির জের ধরে হুসিয়ার আলীর নেতৃত্বে সূরুজ আলী (৪০) ও তার স্ত্রী সাজেদা বেগম (৩৫) এর উপর হামলা এবং তাদের বসত ঘর ভাংচুর করা হয়। এসময় নগদ টাকা, মোবাইল সেটও স্বর্ণালংকার লুঠে নেয়া হয়েছে বলে দাবি করেন সূরুজ আলী। পরে আহত স্বামী-স্ত্রীকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়েছে। এব্যাপারে মামলার প্রস্ততি চলছে বলে জানা গেছে। ছাতক ওসি (তদন্ত) আরফুল ইসলাম ঘটনার সত্যা স্বীকার করেছেন।