• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৪

লালমনিরহাট : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি বাজারে বিদ্যুৎস্পৃষ্টে  ৪ ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন-  ভেলাগুড়ি ইউনিয়নের ভেলাগুড়ি বাজারের সামসুদ্দিনের ছেলে খোরশেদ আলম (৩০), একই এলাকার আজিজার রহমানের ছেলে ফেরদৌস আলম (২৫), গোলাপ মিয়ার ছেলে উকিল হোসেন (২৬) ও একই ইউনিয়নের মধ্যকাদমা এলাকার জনাব আলীর ছেলে মিল্টন মিয়া(২৫)।
হাতীবান্ধার উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হক জানান, মঙ্গলবার রাতের ঝড় শুরু হলে কাছিম বাজার গ্রামে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে। ওই লাইন মেরামত করার সময় বিদ্যুৎ সংযোগ সচল হলে ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ