দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে সড়ক দূর্ঘটনায় মো. সেলিম (৪৫) নামে পত্রিকা বহনকারী মাইক্রোবাসের চালক নিহত ও মাইকোবাসের হেলপার গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৫ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে বীরগঞ্জ-ঠাকুরগাঁও মহাসড়কের বীরগঞ্জ পৌর শহরের চাকাই গ্রামের হিমাদ্রী কোল্ডস্টোরেজের নিকট এই দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম বগুড়া উপশহরের বাসিন্দা মুরশেদ আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, বুধবার বেলা সাড়ে ১২টার দিকে ঠাকুরগাঁওগামী বাংলাদেশ প্রতিদিন পত্রিকা বহনকারী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৩-২০৫৭) ঘটনাস্থলে পৌঁলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের যাত্রিবাহী বাসের (ঢাকা মেট্রো-ব-১৫-০২৩৭) মুখোমুখি সংর্ঘষে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক মো. সেলিম (৪৫) নিহত হন। এ সময় মাইক্রোবাসের হেলপার উজ্জল (১৭) গুরুতর আহত হন। আহত উজ্জলকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু আক্কাস আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে বীরগঞ্জ থানায় একটি ইউডি মামলা হয়েছে।
আমিন-সাখাওয়াত প্যানেলের পরিচিতি সভা
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির বাংলা ১৪২৪ সনের কার্যকরি পরিষদ নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যজোট সমর্থিত (আমিন-সাখাওয়াত) প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ এপ্রিল) দুপুরে দিনাজপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত পরিচিতি সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা ইউনিটের সহ-সভাপতি সিনিয়র আইনজীবী মো. আবু তালেব। প্রধান অতিথির বক্তব্য রাখেন ও প্যানেলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন সিনিয়র আইনজীবী মো. ইছাহক।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা ইউনিটের সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আ ন ম হাবিবুল্লাহ’র উপস্থাপনায় পরিচিতি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোল্লা মো. সাখাওয়াত হোসেন, সহ-সভাপতি পদপ্রার্থী মো. আসির উদ্দিন, মো. মামুদ রেজাউর রহমান, কোষাধ্যক্ষ মো. ফিরোজ ইব্রাহিম, ফোরামের সাংগঠনিক সম্পাপদক আবু মাসুদ ওবায়দুল্লাহ তারেক, সিনিয়র আইনজীবী মো. গোলাম ফারুক, ফোরাম নেতা মোছাঃ তাবিবুন নাহার প্রমূখ। পরিচিতি সভায় আইনজীবী ফোরামের সকল সদস্য ও অন্যান্য আইনজীবীগন উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় নেতৃবৃন্দ জেলা আইনজীবী সমিতির ঐতিয্য ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন। এছাড়া আইনজীবী সমিতিকে অনিয়ম-দূর্নীতি ও টাউট-বাটপারদের হাত থেকে রক্ষা করতে আইনজীবীদের প্রতি আহবান জানান।
উল্লেখ্য, বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যজোট মনোনিত আমিন-সাখাওয়াত প্যানেলের প্রার্থীরা হলেন- সভাপতি পদে মো. একরামুল আমিন, সাধারণ সম্পাদক পদে মোল্লা মো. সখাওয়াত হোসেন, সহ-সভাপতি পদে মো. আসির উদ্দিন, মো. মামুদ রেজাউর রহমান, সহ-সাধারণ সম্পাদক পদে মো. রইস উদ্দিন, মো. মিজানুর রহমান-২, কোষাধ্যক্ষ পদে মো. ফিরোজ ইব্রাহিম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পদক পদে আলহাজ্ব মো. মাহাবুবুর রহমান মানিক, পাঠাগার সম্পাদক পদে মো. আজেদুর রহমান এবং নির্বাহী সদস্য পদে মো. মো. সেরাজুস সালেকিন, মো. মনিরুল ইসলাম শাহ, মোছাঃ মাসুমা সরবান তহুরা, মো. সাদিব গোলাম বিন নাসের ও মো. আতিকুর রহমান বাবু।
আগামী ৭ এপ্রিল শুক্রবার নির্বাচন অনিুষ্ঠত হবে। নির্বাচনে ৫০৯ ভোটার ভোট প্রদান করবেন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন এ্যাডভোকেট কাজেম উদ্দিন আহমেদ, নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন এ্যাডভোকেট মো. হাসনে ইমাম নয়ন ও এ্যাডভোকেট মো. আব্দুর রউফ।