• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

পাঁচবিবিতে পরীক্ষার খাতায় লিখছে শিক্ষক

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে পরীক্ষা কেন্দ্রে নিয়মভঙ্গ করে ইংরেজী পরীক্ষায় ইংরেজী শিক্ষকের ডিউটি। ছাত্রের উত্তরপত্রে লিখে দিচ্ছেন শিক্ষক তার নিজ হাতে। ২০১৭ শিক্ষাবর্ষে অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিন সারাদেশের ন্যায় পাঁচবিবিতেও কারিগরি পরীক্ষা কেন্দ্রে সকালে ইংরেজী-১ ও বিকেলে ইংরেজী-২ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ইংরেজী-২ বিষয়ে পরীক্ষার দিনে পাঁচবিবি বি.এম ইনিস্টিটিউটের ইংরেজী প্রভাষক আরিফুল ইসলাম পরীক্ষা কেন্দ্রে ঢুকে নিজ কলেজের ছাত্রদের উত্তরপত্রে নিজ হাতে লিখে দেন। তার এই লিখে দেওয়া বিষয়ে পরীক্ষা কেন্দ্রে অন্তর্ভুক্ত অন্য কারিগরি প্রতিষ্ঠানের নাম প্রকাশে অনেচ্ছুক একাধিক শিক্ষক জানান, আরিফুল ইসলাম বরাবরই তার কলেজের ছাত্রদের এভাবেই অনৈকিত সহযোগিতা করে থাকেন এবং উদ্ধত্তপূর্ণ আচরণের কারণে শিক্ষকরাও কোনঠাসা। অভিযোগের বিষয়ে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আতিকুর রহমানের নিকট জানতে চাইলে তিনি জানান, ডিউটি বন্টন করেন কেন্দ্র সচিব, আমার দায়িত্ব শিক্ষকের ডিউটি বন্টন করা নয়। কেন্দ্র সচিব সেলিনা আক্তার চৌধুরী (রত্না) অভিযোগের বিষয়ে জানান, ইংরেজী বিষয়ে পরীক্ষার দিনে ইংরেজী প্রভাষক আরিফুল ইসলামকে ডিউটি দেওয়া হয়নি। বরং সে কেন্দ্রের প্রধান পরিদর্শিকের দায়িত্বে আছেন। তবে ছাত্রের খাতায় কি লিখে দিয়েছে বা কক্ষের ভিতরে কি করেছে তা খতিয়ে দেখছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ