• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

কিশোরীর ২৬ টুকরো লাশের ঘটনায় আসামির মৃত্যুদণ্ডাদেশ

ঢাকা: ঢাকার হাতিরপুলে এক কিশোরীকে ধর্ষণের পর খুন করে লাশ ২৬ টুকরো করার ঘটনায় ফাঁসির রায় দিয়েছে আদালত। চার বছর আগে এই ঘটনা ঘটেছিল। এই মামলার একমাত্র আসামি পলাতক রয়েছে।
ঢাকার ৩ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জয়শ্রী সমদ্দার আজ বুধবার এই রায় ঘোষণা করেন। একইসঙ্গে আসামি সাইদুজ্জামান বাচ্চুকে মৃত্যুদণ্ড দেওয়ার পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ডের রায় দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সোনালি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস নামে একটি প্রতিষ্ঠান চালাতেন সাইদুজ্জামান। হাতিরপুলের নাহার প্লাজায় ১৩ তলায় তার অফিস ছিল।
মামলার বিবরণে বলা হয়, ২০১২ সালের ১ জুন আসামি সাইদুজ্জামান তার অফিসে ডেকে নিয়ে রোখসানা রুমি নামের ওই কিশোরীকে ধর্ষণ ও হত্যা করে। পরে দা দিয়ে লাশ টুকরো করে টয়লেটের কমোড ও জানালা দিয়ে নিচে ফেলে দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ