মাহমুদ জামান: বাংলাদেশ ছাত্রলীগ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা কমিটি অনুমোদন করা হয়েছে। আগামী এক বছরের জন্য এ কমিটি অনুমোদন করা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কমিটিতে মো. আবু মোন্নাফ আল কিবরিয়াকে (তুষার) সভাপতি ও মো. কামরুল হাসান নোবেল শেখকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের ৫ ছাত্রলীগ নেতাকে কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছে। কেন্দ্রিয় কমিটির সদস্যরা হলেন, আফজাল হোসেন জয়, ফয়সাল আজম ফাইন, রহমতুল্লাহ রনি, নেয়ামুতউল্লাহ ধ্রুব ও আশিকুন্নাহার চৌধুরী টুকটুকি।
বুধবার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
