• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ডোমারে ইউপি চেয়ারম্যানের জমজমাট লটারীর ব্যবসা

সিসি নিউজ: হিন্দু সম্প্রদায়ের বারুণী উৎসবকে কেন্দ্র করে নীলফামারীর ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নে বারুণী মেলার নামে অবৈধ লটারীর ব্যবসা চালানোর অভিযোগ উঠেছে  বামুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে।
এলাকাবাসী অভিযোগ করে বলেন, হিন্দু সম্প্রদায়ের বারুণী উৎসবকে পুঁজি বামুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বুলেট বারবিশা বামুনিয়া গ্রামে গত মঙ্গলবার থেকে তিন দিন ব্যাপী বাসন্তী পূজা ও শিব বারুণী মেলার আয়োজন করেন এবং মেলার নামে এলাকায় মাইকিং করে ১০টা মূল্যের অবৈধ লটারীর কূপণ বিক্রী করাচ্ছেন।
লটারীর বিক্রীকৃত কূপণে লোভনীয় পুরস্কারের প্রলোভন দেখানো হয়েছে। চেয়ারম্যানের এমন প্রলোভনে পড়ে এলাকার অধিকাংশ খেটে খাওয়া গরীব মানুষসহ ওই কুপন সংগ্রহ করছেন।
বৃহস্পতিবার রাত ১০টা ১মিনিটে লাটারীর ড্র অনুষ্ঠিত হবে বলে কূপণে উল্লেখ্য করা হয়েছে। এলাকাবাসী দাবি করে বলেন, ইউপি চেয়ারম্যান তাঁর ক্ষমতার  অপব্যবহার করে এবং থানা পুলিশকে ম্যানেজ করে খেটে খাওয়া মানুষকে সর্বশান্তি করতে এমন অবৈধ লটারীর ব্যবসায় চালিয়ে আসছেন।
এব্যাপারে বামুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বুলেট মুঠোফোনে ওই লটারী অনুষ্ঠানের কথা স্বীকার করে বলেন,‘হ্যাঁ লটারী চালাচ্ছি। আমাকে কারও অনুমতি নিতে হবে না। আমি নিজের ক্ষমতাবলে লটারী চালাচ্ছি। বৈধতা, অবৈধতার বিষয়ে যেখানে খবর নেয়ার সেখানে খবর নেন।’ একথা বলে মুঠো ফোনের সংযোগটি কেটে দেন তিনি।
কথা হলে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকছেদ আলী বলেন, ‘বারোবিশা বামুনিয়া গস্খামে হিন্দু সম্প্রদায়ের বারুণী উৎসব উপলক্ষে সেখানে এক দিনের একটি মেলা অনুষ্ঠিত হবে সেটা  বামুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব আমাকে জানিয়েছেন। কিন্তু মেলায় লটারীর চালানোর কথা আমাকে জানানি। সাংবাদিকদের মাধ্যমে লটারী চালনোর বিষয়টি জানতে পেরেছি। তিনি এমন কাজ কলে থাকলে তার বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ