• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এমপিওভুক্ত হলেন প্রায় চারশ সহকারি গ্রন্থাগারিক

সিসি ডেস্ক: প্রায় চারশত সহকারি গ্রন্থাগারিককে এমপিওভুক্ত করা হয়েছে। নতুন এমপিওভুক্ত হওয়া সহকারি গ্রন্থাগারিকদের প্রায় সবাই সনদ ব্যবসার অভিযোগে বন্ধ হয়ে যাওয়া দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সনদধারী। সবাই শর্ত সাপেক্ষে এমপিওভুক্ত হয়েছেন। ২৩শে মার্চ অনুষ্ঠিত এমপিওভুক্তির সভায় এদেরকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত হয়।

তবে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. এস এম ওয়াহিদুজজামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত কর্মকর্তাদের অনেকেই স্মরণ করিয়ে দিয়েছেন বন্ধ হয়ে যাওয়া দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সনদধারীদের এমপিওভুক্তির বিষয়টি কতটা যৌক্তিক হবে?

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপিওসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মার্চ মাসের এমপিওর চেক ছাড় হবে ৪ এপ্রিল। এই বেতনের সঙ্গেই তাদের বেতন-ভাতার চেকও স্ব স্ব ব্যাংক এ্যাকাউন্টে চলে যাবে।

শিক্ষা ডটকম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ