• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

এইচএসসি ইংরেজি পরীক্ষায় পরিদর্শকসহ ৭ শিক্ষার্থী বহিষ্কার

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষার তৃতীয় দিন ইংরেজী (আবশ্যিক) প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ওই পরীক্ষায় এক পরিদর্শক ও ৭ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া ওই দিনের পরীক্ষায় ১১৬৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
দিনাজপুর শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. হারুন-অর-রশীদ মন্ডল জানান, বৃহস্পতিবার (৬ এপ্রিল) এইচএসসি পরীক্ষার তৃতীয় দিন ইংরেজি (আবশ্যিক) প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ওই দিনের পরীক্ষায় ৯৯ হাজার ৮১৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৮ হাজার ৬৪৯ জন পরীক্ষার্থী উপস্থিত এবং ১১৬৭ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পরীক্ষায় অনুপস্থিতির হার ছিল ১ দশমিক ১৭ শতাংশ।
ইংরেজি (আবশ্যিক) প্রথমপত্রের পরীক্ষায় রংপুরে জেলায় এক পরিদর্শককে ও বিভিন্ন জেলায় ৭ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের পরীক্ষার্থীদের মধ্যে গাইবান্ধায় একজন, নীলফামারীতে একজন, কৃড়িগ্রামে ৩ জন, লালরমনিরহাটে একজন এবং পঞ্চগড় জেলায় একজন পরীক্ষার্থী রয়েছে।
অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে রংপুর জেলায় ১৭৯ জন, গাইবান্ধায় ১৭৪ জন, নীলফমারীতে ১৪৪ জন, কুড়িগ্রামে ১৪৮ জন, লালমনিরহাটে ৯০ জন, দিনাজপুরে ২৪৯ জন, ঠাকুরগাঁওয়ে ১০৯ জন ও পঞ্চগড় জেলায় ৭৪ জন রয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, দিনাজপুর শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় রংপুর বিভাগের ৮টি জেলার ৬৩৫টি কলেজের ১ লাখ ৬ হাজার ৭৭২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে ৫৬ হাজার ৫৮২ জন ছাত্র ও ৫০ হাজার ১৯০ জন ছাত্রী। এসব পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত ৮৩ হাজার ৩১১ জন, অনিয়মিত ২২ হাজার ৬০৩ জন, জিপিএ উন্নয়ন ৭৮০ জন ও প্রাইভেট পরীক্ষার্থী ৭৮ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ