• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুর ও খানসামায় হাউসহোল্ড গণনার তথ্য সংগ্রহে নানা বিপত্তি

সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে কোন প্রচারণা ছাড়াই ন্যাশনাল হাউসহোল্ড গণনার তথ্য সংগ্রহে নানা বিপত্তি দেখা দিয়েছে।
গত ৪ এপ্রিল সৈয়দপুরে শুরু হওয়া ন্যাশনাল হাউসহোল্ড গণনা কাজে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহকালে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে প্রচারণার প্রতি গুরুত্ব দিয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক একটি পত্র জারি করা হয়েছে। এতে পোস্টার লাগানো, লিফলেট বিতরণ, স্টিকার, ব্যানার, ব্রশিউর বরবরাহ, বিলবোর্ড স্থাপন, পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ, পিএস জিংগেল, টিভি রেডিও বিজ্ঞাপনের মাধ্যমে প্রচারণাসহ স্থানীয় লোকাল ক্যাবল টিভিতে প্রচার, মাইকিং ও মোটর শোভাযাত্রার কথা উল্লেখ করা হয়। কিন্তু উপজেলা শুমারী কর্তৃপক্ষ ও প্রকল্প বাস্তবায়ন কাজে নিয়োজিত ব্যক্তিগণ এসবের কিছুই করছেন না। ফলে, মাঠ পর্যায়ে জনসাধরণের কাছে গিয়ে বাড়ির তথ্য নিতে নানা বিপত্তির সৃষ্টি হচ্ছে। এতে করে একদিকে জনসাধারণ যেমন তথ্য দিতে ভয় পাচ্ছে অপরদিকে সরকারের এ কাজটি সম্পন্ন করতে ব্যাপক জটিলতার সৃষ্টি হচ্ছে বলে তথ্য সংগ্রহকারীরা জানান।
এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক তথ্য সংগ্রহকারী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রচারনা না থাকায় এটা নিয়ে আমরা বিব্রতকর অবস্থা পড়েছি। কোন বাসায় আমাদেরকে প্রবেশ করতে দেয়া হচ্ছেনা এবং তথ্য দিতে অনীহা প্রকাশ করছে।

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি জানান: দিনাজপুরের খানসামায় কোন প্রচারণা ছাড়াই ন্যাশনাল হাউসহোল্ড গণনার তথ্য সংগ্রহে তথ্য সংগ্রহকারীরা নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছে। ফলে নির্দিষ্ট সময়ে গণনার কাজ শেষ হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছে।
এ ব্যাপারে উপজেলা শুমারী সমন্বয়কারী ফরহাত হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ঢাকায় কথা বলেছি এবং ডিজি মহোদয় একটি ফার্মকে প্রচারণার দায়িত্ব দিয়েছেন। কিন্তু তারাই প্রচার করছে না। বিষয়টি নিয়ে যোগাযোগ চলছে এটা নিয়ে আমরাও বিব্রতকর অবস্থা পড়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ