• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নবাবগঞ্জে পুুলিশ কর্তৃক উদ্ধারকৃত গরু ফেরত পেলেন মালিকেরা

ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়িতে পুলিশ কর্তৃক উদ্ধারকৃত ৪টি গরু মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে। আদালতের আদেশে আইনী প্রক্রিয়া শেষে আনুষ্ঠানিক ভাবে বুধবার আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে ৪টি গরু মালিকের হাতে তুলে দেন বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এস,এম মোঃ হাফিজুর রহমান। এ সময় নবাবগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আব্দুল হাকিম আজাদ, আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. নুরুজ্জমান উপস্থিত ছিলেন। গরু  মালিক মো. ইয়াছিন আলী গরু হাতে পেয়ে জানান- গরু পেয়ে অনেক খুশি হয়েছি বাহে। কোন দিনও ভাবি নি, হারে যাওয়া গরু ঘুরি পামো। হামরা পুলিশের অনেক বদনাম করছি বাহে, আজ হামরা বুঝনো পুলিশ খারাপ নয়।
গত ২৪ মার্চ রাতে লালঘাট গ্রামের ছলিমুদ্দিন এর বাড়ি থেকে ১টি গরু চুরি হয়। চুরি যাওয়ার গরুটি উদ্ধারের জন্য আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান পরিচালনা করে গত ২৫ মার্চ পার্বতীপুর থানার দক্ষিন মধ্যপাড়া গ্রামের আলাউদ্দিন এর বাড়ি থেকে ৮টি গরু ও নবাবগঞ্জ থানার লালঘাট গ্রামের বাবুর বাড়ি থেকে ২টি সহ মোট ১০টি চুরি যাওয়া গরু উদ্ধার করা হয়। এ সময় দুই চোরকে আটক করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ