সিসি নিউজ: সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে। আগামী ১৬ মে ওই পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার বিকেলে নির্বাচন কমিশন ওই তফসিল ঘোষনা করেছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১৬ এপ্রিল। পরের দিন ১৭ এপ্রিল মনোনয়নপত্র বাছাই এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৪ এপ্রিল। নির্বাচন অনুষ্ঠিত হবে ১৬ মে।
উল্লেখ্য যে, গত ১ মার্চ সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাওয়াদুল হক মৃত্যুবরণ করায় পদটি শুন্য হয়।