• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরকে জেলা বাস্তবায়নের দাবীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওশাদ আনসারী: সৈয়দপুরকে জেলার মর্যাদা দাবী আদায়ের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের স্বেচ্ছোসেবী সংগঠনগুলোর সম্বনয়ে গঠিত সৈয়দপুর জেলা বাস্তবায়ন পরিষদ এর ডাকে বৃহস্পতিবার বিকেলে (৬ এপ্রিল) পুবালী স্কাউট ও বিজ্ঞান ক্লাবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সেতুবন্ধন সভাপতি আলমগীর হোসেন এর সভাপত্বিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সুপ্রীম কোর্ট’র আইনজিবি ব্যারিষ্টার মোকছেদুল ইসলাম, সৈয়দপুর পৌর আওয়ামীলীগ’র দপ্তর সম্পাদক মজিবর রহমান, সাপ্তাহিক সাফ জবাব’র নিবাহী সম্পাদক নজরুল ইসলাম, পৌর ১১ নং ওয়ার্ড কাউন্সিলার এরশাদ হোসেন পাপ্পু, পুবালী স্কাউটস ও বিজ্ঞান ক্লাব এর সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম প্রমুখ।
এছাড়া স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘সেতুবন্ধন’র পক্ষে সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ‘পরিবর্তন চাই’র পক্ষে নাইমুল ইসলাম নয়ন, বঙ্গ ভান্ডার’র মাসুম রেজওয়ানুল, ‘আমাদের প্রিয় সৈয়দপুর’ এডমিন নওশাদ আনসারী, পুবালী স্কাউটস এর সদস্য নাজিব বক্তব্য রাখেন।
বক্তারা সৈয়দপুরকে জেলা বাস্তবায়নের দাবীকে জোরদার করার লক্ষ্যে সকল রাজনৈতিক,সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে একত্রে কাজ করার প্রয়োজনীয়তা উপলব্ধি করে সৈয়দপুরকে জেলা করার সকল উপাদান বিদ্যমান আছে এবং কিভাবে সৈয়দপুর বৈষম্যের শিকার হচ্ছে তা তুলে ধরেন। এবং অচিরেই সৈয়দপুরের সকল স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনকে একত্র করে সকল স্তরের মানুষকে নিয়ে সৈয়দপুরকে জেলার মর্যাদার দাবী আদায়ে মাঠে নামার কথা বলা হয়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফাহিম হিমেল, আহসান হাবিব জনি, শিমুল, শফিকূল ইসলাম, মকসুদ আলী, জুয়েল, মেহেদী হাসান, নাঈম, সজিব সহ আরো অনেকে।
পুরো সভাটি সঞ্চালনা করেন শিক্ষানগরীর সাধারণ সম্পাদক খুরশিদ জামান কাকন।
এর আগে উক্ত মতবিনিময় সভা ও সৈয়দপুরকে জেলার দাবীতে ব্যাপক প্রচারনা চালাই সৈয়দপুরের অনলাইন এক্টিভিষ্টরা। ‘আমাদের প্রিয় সৈয়দপুর’ শিক্ষানগরী সৈয়দপুর, সেতুবন্ধন সহ শহরের অন্যান্য জনপ্রিয় পেজে সৈয়দপুরকে জেলা ঘোষনার দাবীতে সোচ্চার হয়। ভবিষ্যতে ঐক্যতার ভিত্তিতে জেলা দাবীর আন্দোলনকে আরো বেগবান করা হবে বলে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ