• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

নীলফামারী: পুকুরের মাটি খনন করতে গিয়ে হাজার বছরের বৌদ্ধ ধর্মের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে নীলফামারী সদরের লক্ষ্মীচাপ ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের হরিমন্দিরের পুকুরে ওই মূর্তিটি উদ্ধার করা হয়।
ইউপি চেয়ারম্যান আমিনুর ইসলাম জানান, পুকুর খননকালে মাটির মধ্যে থেকে মূর্তিটি বের হয়ে আসে।
নীলফামারী সদরের গোড়গ্রাম ইউনিয়নে অষ্টম খ্রীষ্টাব্দের ঐতিহাসিক নিদর্শন রাজা বিরাটের বিন্নাদিঘীর প্রত্নতাত্বিক নিদর্শণ উদ্ধারের খনন কাজের কর্মকর্তা প্রত্নতত্ব অধিদপ্তরের রাজশাহী বিভাগের আঞ্চলিক পরিচালক নাহিদ সুলতানা জানান, খবর পেয়ে তিনি ওই কষ্টিপাথরের মুর্তিটি দেখেছেন। তিনি বলেন এটি হাজার বছর পূর্বের গৌতম বৌদ্ধের সময়কার কস্টিপাথরের মূর্তি।  এর আগে এ ধরনের আরেকটি কস্টি পাথরের মুর্তি পাওয়া যায় মুন্সিগঞ্জে। তিনি বলেন এই মুর্তিটি সংরক্ষন করা হবে।
নীলফামারী থানার ওসি বাবুল আকতার জানান, সংবাদ পেয়ে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়।  মূর্তিটি লম্বায় ৭ ইঞ্চি ও প্রস্থ্যে সাড়ে তিন ইঞ্চি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ