• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের নবনির্বাচিত কমিটির অভিষেক

সিসি নিউজ : সৈয়দপুর শহরের ঐহিত্যবাহী ও প্রাচীনতম বনেদী সাংস্কৃতিক সংগঠন শিল্প সাহিত্য সংসদের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাতে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ওই অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অভিষেক অনুষ্ঠানটি দুই পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ এবং দ্বিতীয় পর্বে আলোচনা অনুষ্ঠান।
সবশেষে ছিল সদস্যদের সম্মানে প্রীতি নৈশভোজ।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার।
অভিষেক অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সাংবাদিক আমিনুল হক।
নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের সভাপতি ও সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য ডা. মো. নুরুল ইসলাম,সমশের আলী বসুনিয়া, মো. আলাউদ্দিন চৌধুরী, নুরুজ্জামান জোয়ারদার, ম. আ. শামীম, মো. আব্দুস্ সাত্তার, আলহাজ্ব অধ্যক্ষ মো. আব্দুর গফুর সরকার, এ্যাডভোকেট এস. এম ওবায়দুর রহমান, উম্মে জাহান উর্মি প্রমূখ।
গোটা অভিষেক অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের অভ্যন্তরীণ হিসাব পরীক্ষক কথাসাহিত্যিক আকমল সরকার রাজু।
অভিষেক অনুষ্ঠানে সংসদের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ১০ মার্চ সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই দিন কার্যনির্বাহী কমিটির ১৮টি পদের মধ্যে ১২টি পদে ভোট গ্রহন করা হয়। অবশিষ্ট ৬টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচনে সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার ও সাংবাদিক আমিনুল হক যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ