সিসি নিউজ: ভারত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি আনুষ্ঠানিকভাবে ভারতের রাধিকাপুর থেকে বাংলাদেশের দিনাজপুরের বিরল স্থলবন্দর রেলস্টেশন পর্যন্ত সীমান্ত পথে রেল কানেকটিভিটি চালু করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ দুপুর সোয়া ২টায় এই রেল পথে একটি ডিজেল বোঝাই ট্রেন চলাচল উদ্বোধন ভিডিও কনফারেন্সে মাধ্যমে করা হয়। ট্রেনটি ডিজেলের ৪০টি ওয়াগান নিয়ে দুপুর পৌনে ৩টায় দিনাজপুরের বিরল রেল স্টেশনে এসে পৌঁছে।
এর ফলে বাংলাদেশ-ভারতের মধ্যে রেল যোগাযোগ বৃদ্ধি’র লক্ষে দু’দেশের মধ্যে বিরল-বাধিকাপুর সীমান্ত পথে রেল কানেকটিভিটি চালু হয়েছে। দিনাজপুরের বিরল সীমান্ত থেকে ভারতের রাধিকাপুর পর্যন্ত ১১ কিলোমিটার দীর্ঘ এই সীমান্ত রেলপথটি ২০০৫ সালের ১ এপ্রিল বন্ধ হয়ে যায়। এর আগে বৃট্রিশ আমল থেকে এই রেল পথে ভারত হয়ে নেপালের সঙ্গে ট্রানজিট কার্যক্রম চালু ছিলো। কিন্তু ২০০৫ সালে ভারতের অংশের রেলপথ ব্রডগেজে রূপান্তরিত করায় তা বন্ধ হয়ে যায়। ইতোমধ্যে বাংলাদেশের অংশে পাবর্তীপুর থেকে বিরল সীমান্ত পর্যন্ত রেলপথ ডুয়েলগেজে রূপান্তরিত হয়েছে। তাই দীর্ঘ ১২ বছর পর আবারও আনুষ্ঠানিক ভাবে চালু করা হলো এই সীমান্ত পথে আনুষ্ঠানিকভাবে নয়াদিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রেল কানেকটিভিটি চালু করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।