• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দেশে জঙ্গীর জন্ম হয়েছে বিএনপির আমলে- সৈয়দপুরে সংস্কৃতিমন্ত্রী

সিসি নিউজ: সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেছেন ‘দেশে জঙ্গীর জন্ম হয়েছে বিএনপির আমলে। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে ওই জঙ্গীবাদের সূচনা ঘটিয়েছে তারা। আব্দুর রহমান ও বাংলাভাই  তাদেরই সৃষ্টি।’ আর সেই সৃষ্টি হতে আজ নব্য জঙ্গিরা নতুন করে মাথা চারা দিয়ে উঠার অপচেস্টা চালাচ্ছে।
শুক্রবার (৭ এপ্রিল) রাতে নীলফামারীর সৈয়দপুর জিআরপি পুলিশ ক্লাবে নাগরিক শোক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান প্রয়াত জাওয়াদুল হক সরকার এর স্বরণে শোক সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ শেখ নজরুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নীলফামারী জেলা আওয়ামী লীগের পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা সাধারণ সম্পাদক এ্যাড. মমতাজুল হক, সৈয়দপুর পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা বখতিয়ার কবির, সাবেক মেয়র আখতার হোসেন বাদল, আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্বাস আলী সরকার, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, রফিকুল ইসলাম বাবু, শ্রমিক নেতা মোখছেদুল মোমিন, উপজেলা নির্বাহী অফিসার আবু ছালেহ মো. মুসা জঙ্গী, সিনিয়র সহকারী পুলিশ সুপার সৈয়দপুর সার্কেল জিয়াউর রহমান, সৈয়দপুর পৌর মেয়র আমজাদ হোসেন সরকার, জেলা পরিষদ সদস্য আব্দুল গফুর সরকার ও জাওয়াদুল হক সরকারের মেয়ে জাকিয়া আক্তার সাথিসহ অনেকে। মন্ত্রী জাওয়াদুল হক সরকারের কথা স্বরণ করে বলেন তিনি ছিলেন সদালপী হাস্যউজ্জ্বল ও দলের জন্য নিবেদিত প্রাণ। তার মতো ব্যক্তি আর সৈয়দপুরে তৈরি হবে কিনা সন্দেহ রয়েছে। তিনি মরহুমের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করেন। শোকসভায় বক্তারা প্রয়াত নেতার কর্মময় জীবনি তুলে ধরেন।
তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে চলছে। বিশ্বে নানা ক্ষেত্রে আজ আমরা প্রসংশিত হচ্ছি। কিন্তু সামনে অনেক চ্যালেঞ্জ আছে। আজ দেশের উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এখন আমাদের কোমলমতি ছেলে মেয়েদের বিভ্রান্ত করা হচ্ছে, আত্মঘাতি করে তোলা হচ্ছে। কারণ জঙ্গীর জম্ম দেওয়া ওই মহলটি শেখ হাসিনার নেত্রীত্বে দেশের উন্নয়ন সহ্য করতে পারছে না।
যা বিএনপি জোট হরণ করেছিল। বিএনপি জোট শুধু দুর্নীতি করতে জানে তারা কখনো সাধারণ জনগণের দুঃখ কষ্ট বুঝে না। তাই বর্তমান শেখ হাসিনার সরকার দেশকে ডিজিটাল করেছেন। এরই ফলে দেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট মতায় থাকলে দেশ বাচঁবে, কৃষক বাচঁবে।
নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন,‘সংগঠন করে বসে থাকলে হবে না। মানুষের জন্য কাজ করতে হবে, সাধারণ মানুষের কাছে যেতে হবে। সরকারের উন্নয়নগুলো তাদের কাছে তুলে ধরতে হবে। নাগরিক শোকসভায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে কোরআন, গীতা ও  বাইবেল পাঠ, শোক বইয়ে স্বাক্ষর, স্মৃতি আলেখ্য প্রদর্শন, ডিজিটাল কনটেন্ট পরিবেশন, আলোচনা সভা ও দোয়া মাহফিল।  নাগরিক শোক সভার আয়োজন করেন নাগরিক শোকসভা বাস্তবায়ন কমিটি। নাগরিক শোক সভায় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও সর্বস্তরের লোকজনের উপস্থিতিতে শোকসভাটি এক পর্যায়ে জনসভায় রুপ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ