মাহবুবুল হক খান, দিনাজপুর: দীর্ঘ এক যুগ অপেক্ষার পর বিরল স্থলবন্দর রেলপথ দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যকার আমদানি-রপ্তানি কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৮ এপ্রিল) দুপুরে ভারতের দিল্লি শহরের হায়দারাবাদ হাউজে ওই অনুষ্ঠানে ভারতে সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
শনিবার দুপুরে ভারতের রাধিকাপুর থেকে হাইস্পিড ডিজেল বোঝাই একটি মালবাহী ট্রেন ৪২টি ওয়াগন নিয়ে বাংলাদেশের দিনাজপুর জেলার বিরল রেল স্টেশনে এসে পৌছলে ট্রেনটিকে স্বাগত জানায় লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ম্যানেজার নাজমুল ইসলাম, বিভাগীয় প্রকৌশলী আরিফুল ইসলাম, বিভাগীয় মেকানিক্যাল প্রকৌশলী মমতাজুল ইসলাম, দিনাজপুর কাস্টমসের সহকারি কমিশনার তাহেরুল ইসলাম খান, বিরল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম রওশন কবীর, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ লতিফ, সাধারণ সম্পাদক একেএম মোস্তাফিজুর রহমান বাবু। এ সময় বিরল উপজেলা আ’লীগের সহ-সভাপতি আলহাজ্ব সবুজার সিদ্দক সাগর, সাংগঠনিক সম্পাদক শফিকুল আজাদ মনি, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ্যাড. রবিউল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক মোশারফ হোসেন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন মানিক, পদœা অয়েল কোম্পানী লিমিটেডের জেনারেল ম্যানেজার (মার্কেটিং) আবু সালেহ ইকবাল, সি এন্ড এফ বিরলের খান এন্ড সন্স এজেন্সির শহিদুল ইসলাম. স্থানীয় সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিরল রেল স্টেশনের মাষ্টার মাসুদ পারভেজ বলেন, ভারতের রাঙ্গাপানি জ্বালানী ডিপো থেকে ২ হাজার ২৫০ মেট্রিক টন হাইস্পিড ডিজেল (জ্বালানী) পদœা অয়েল কোম্পানী লিমিটেড আমদানি করে ভারতের রাধিকাপুর রেল স্টেশনে নিয়ে আসে। সেখান থেকে বাংলাদেশের রেলওয়ের একটি ইঞ্জিন ডিজেল ভর্তি ৪২টি ওয়াগন নিয়ে মালবাহী ট্রেনটিকে বিলল রেলস্টেশনে শনিবার দুপুরে নিয়ে আসে।