সিসি নিউজ: ‘শেখ হাসিনার নেতৃত্বে আমরা হবো জয়ী, আমরা দুর্বার, ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণে আইসিটি হবে হাতিয়ার’ এই শ্লোগানকে সমনে রেখে নীলফামারীতে দিন ব্যাপী লার্নিং এন্ড আর্নিং মেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টার দিকে নীলফামারী বড় মাঠে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি।জেলা প্রশাসক মো. জাকীর হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পরিকল্পনা ও উন্নয়ন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লার্নিং এন্ড আর্নিং প্রকল্প (এল.ই.ডি.পি) মীর্জা আলী আব্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক এ. জে.এম এরশাদ আহসান হাবীব, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও আইসিটি) মজিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার এ.বি.এম আতিকুর রহমান, পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, সিভিল সার্জন আব্দুর রশীদ ও জেলা শিক্ষা কর্মকর্তা সফিকুল হক প্রমূখ।
নীলফামারী জেলা প্রশাসনের সহায়তায় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর আয়োজিত এ মেলায় ১৩ জন ফ্রিল্যান্সার ছাড়াও ২৭ টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান অংশ নেয়।এ ছাড়া আইসিটি ভ্রাম্যমান গাড়ীর ভেতর ২৮ জন শিক্ষার্থীকে লানিং এন্ড আনিং বিষয় প্রশিক্ষন প্রদান করা হয়।
দিনব্যাপী এ মেলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের ভ্রাম্যমান প্রশিক্ষণ কেন্দ্রে ২৮জন মেয়ে শিক্ষার্থীকে লার্নিং এন্ড আর্নিং বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়। এছাড়াও আইসিটির উপর কুইজ প্রতিযোগীতায় ৫ জনকে এবং লানিং এন্ড আনিং ব্যবস্থায় সর্বচ্চো আয় করায় তিনজন কে একটি করে ল্যাপট বিতরণ করা হয়।