• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বর্ষবরণে ব্যস্ত চারুকলার শিক্ষার্থীরা

মোহাম্মদ সাইফ, ঢাকা: “আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর” এই মন্ত্রকে লালন করে এইবার ১৪২৪ বঙ্গাব্দ পহেলা বৈশাখকে বরন করতে যাচ্ছে লাখো বাঙ্গালি। প্রতিবারের মতো এবারো পহেলা বৈশাখকে বরন করে নিতে ঢাকা বিশ্বববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাত্রছাত্রীরা মঙ্গল শোভাযাত্রার আয়োজন করছে। আর এই মঙ্গল শোভাযাত্রাকে কেন্দ্র করে মুখোশ আর ফেস্টুন তৈরিতে ব্যস্ত হয়ে উঠেছে চারুকলা অনুষদ।

মুলত চারুকলা অনুষদের ১৮ ও ১৯ এই দুই ব্যাচের কমপক্ষে ১০০ জন ছাত্রছাত্রী এই কাজ করছে বলে জানিয়েছেন চারুকলা অনুষদের ছাত্রী মোছা নামিরা। তিনি আরো বলেন,”তারা ছাড়াও তাদের সাহায্য করতে চারুকলা অনুষদের ১ম বর্ষ থেকে মাস্টার্স এর ছাত্রছাত্রীরাও তাদের সাহায্য করছে মুখোশ আর ফেস্টুন তৈরির কাজে। তারা বিভিন্ন সেক্টরে ভাগ হয়ে কাজ গুলো করছেন। এক দল কাজ করছে ছোট পাখি, মাছ, ফুল তৈরির কাজে।আরেক দল ব্যস্ত ছোট পেচা, বাঘ এবং বড় পেচা, বাঘ তৈরির কাজে।অনেকে ব্যস্ত পেপার মেটের কাজে। মূল কাঠামো তৈরি হচ্ছে চারুকলার মাঠে।সেখানে ৮/১০ টি বড় বড় হাতী, ঘোরা বাঘের কাঠামো তৈরি হচ্ছে। যা ১লা বৈশাখের আগেই শেষ করা সম্ভব হবে বলে যানান তিনি”

 সব কিছু ঠিকঠাক থাকলে আগামী শুক্রবার সকাল ৯ টায় চারুকলা অনুষদ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ