• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

১০ হাজার মুক্তিযোদ্ধাকে ফ্রি চিকিৎসার ঘোষনা ভারতের

সিসি নিউজ: মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়া জাতির শ্রেষ্ঠ সন্তান ১০ হাজার মুক্তিযোদ্ধাকে ফ্রি চিকিৎসা দেয়ার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার বিকেলে মানেকশ কনভেনশন সেন্টারে ভারতীয় মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

একই সঙ্গে এসব মুক্তিযোদ্ধাকে পাঁচ বছরের জন্য মাল্টিপল ভিসা দেবারও ঘোষণা দেন তিনি।

চারদিনের দ্বি-পক্ষীয় সফরে বর্তমানে ভারতে অবস্থান করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের দ্বিতীয় দিন শনিবার একাত্তরে মুক্তিযুদ্ধে অংশ নেয়া এক হাজার ৬৬১ জন ভারতীয় যোদ্ধাকে সম্মাননা দেয় বাংলাদেশ।

নয়াদিল্লি সেনানিবাসের মানেকশ কনভেনশন সেন্টারে আয়োজিত ওই অনুষ্ঠানে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও উপস্থিত ছিলেন।

ওই সময় মোদি বলেন, বর্তমানে ১০ হাজার মুক্তিযোদ্ধা সন্তানকে বৃত্তি দিচ্ছে ভারত সরকার। এ সংখ্যা ২০ হাজার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ