• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জেল কোড মেনেই মুফতি হান্নানের ফাঁসি : স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জঙ্গি নেতা মুফতি আব্দুল হান্নানসহ ৩ জঙ্গিকে এখন জেল কোডের আইন মেনেই ফাঁসি দেয়া হবে। এ জন্য সব ধরনের প্রক্রিয়া অব্যাহত আছে। আজ রবিবার দুপুরে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৩ জঙ্গির প্রাণভিক্ষার আবেদন নাকচ করেছেন মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ। রাষ্ট্রপতির দফতর থেকে আইন মন্ত্রণালয় হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় আবেদন এসে জমা পড়েছে। মুফতি হান্নানের ফাঁসির বিষয়ে সর্বোচ্চ আদালত রায় দিয়েছেন। যেহেতু আইনি সব প্রক্রিয়া শেষ, এ কারণে এখন রাষ্ট্রের নির্বাহী আদেশের সব ধরনের প্রক্রিয়া অব্যাহত আছে। এরপরই যা করার কারা কর্তৃপক্ষ করবে। তারা জেল কোড মেনেই ফাঁসি কার্যকর করবে।
মন্ত্রী বলেন, রায় কার্যকর করার জন্য আমাদের কারাগার প্রস্তুতি নিচ্ছে।
 উল্লেখ্য, সিলেটে সাবেক ব্রিটিশ হাইকমিশনারের ওপর গ্রেনেড হামলার ঘটনায় মুফতি আবদুল হান্নান ও তার দুই সহযোগীর ফাঁসি বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ