• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে অাগুনে ৪ বসতঘর পুড়ে ছাই

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর শহরে ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি বসতঘর পুড়ে দেড় লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে।
রোববার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে দিনাজপুর শহরের সরদারপাড়া পাগলার মোড় এলাকার আনোয়ারুল ইসলাম, মমিনুল ইসলাম’র বসতবাড়ী এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
দিনাজপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সিরাজুল ইসলাম জানান, রোববার সকালে শহরের সরদারপাড়া পাগলার মোড় এলাকায় বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের ৪টি ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. রফিকুজ্জামান’র নেতৃত্বে ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রে আনে।
স্টেশন অফিসার মো. সিরাজুল ইসলাম আরো জানান, টিনসেডের বাড়ী হওয়ায় আগুন পাশের ঘরে ছড়িয়ে পড়ে। বাড়ীর চার পাশে গিঞ্জি অবস্থায় বিদ্যুৎ ও ডিস লাইনের তার থাকায় আগুন নিয়ন্ত্রনে আনতে আধ ঘন্টা সময় লেগেছে। আগুনে ৪টি বসতঘরের সব মালামাল পুড়ে গেছে। এতে প্রায় দেড় লাখ টাকার মালামাল পুড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ