চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ): ছাতকে প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি করে ওয়াটস-আপ গ্রুপে ছড়িয়ে দেয়ার অভিযোগে তথ্য প্রযুক্তি আইনে রফিক আলী নামের একযুবকের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ে করা হয়েছে। সে উপজেলার চরমহল্লা ইউপির কাইল্যারচর গ্রামের মৃত আশ্রব আলীর পুত্র। গত ৫এপ্রিল মামলাটি দায়ের করেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সহ-সভাপতি এফএম ফয়সল আহমদ।
জানা যায়, অভিযুক্ত রফিক আলী তার ব্যবহৃত মোবাইল ০১৭৮২-৫২৯৬৪০নাম্বার থেকে ৫এপ্রিল সন্ধ্যা ৬টা ৫৯মিনিটে ‘আইডিয়াল ক্লাব কাইল্যারচর’ নামক ওয়াটস-আপ গ্রুপে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একটি ছবির বিকৃতি ঘটিয়ে ছবিটি ছড়িয়ে দেয়। সে ক্লাবের সক্রিয় সদস্য বলে জানা গেছে। এঅভিযোগে বাদি এফএম ফয়সল আহমদ ছাতক থানায় (নং ৩, তাং ০৫.০৪.২০১৭ইং, ধারা তথ্য প্রযুক্তি আইন ২০০৬ (সংশোধনী ২০১৩) এর ৫৭ (২) ৬৬ দঃবিঃ) একটি মামলা দায়ের করেন। মামলার প্রধান সাক্ষী করা হয়, উপজেলা যুবলীগ কর্মী সরাফত আলী (৩৫) ও আতাউর রহমান (৩০) এবং ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন (২৮) কে। মামলার পর থেকে আসামি রফিক পলাতক রয়েছে। তবে পুলিশের অভিযানে তার ব্যবহৃত মোবাইল সেট উদ্ধার করা হয়। মামলাটি তদন্ত করছেন এসআই জহিরুল ইসলাম। থানা অফিসার্স ইনচার্জ (ওসি) আতিকুর রহমান আসামি গ্রেফতারে জোর প্রচেষ্টা চলছে বলে জানান।
পানিতে ডুবে এক শ্রমিকের মৃত্যু
ছাতকে পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু ঘটেছে। সে লাফার্জের একটি ঠিকাদারি প্রতিষ্টানের শ্রমিক বলে জানা গেছে। তার নাম শানুর মিয়া (৩২)। সে নোয়ারাই ইউপির ঠেঙ্গারগাঁও গ্রামের জাহির উদ্দিনের পুত্র। জানা যায়, ঘটনার দিন বিকেলে লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের মাঠি কাটার স্ক্র্যাভেটর এর প্রহরী শানুর মিয়া পানিতে তলিয়ে যাওয়া স্ক্র্যাভেটরে কাজ করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে সুনামঞ্জ মর্গে প্রেরন করেছে বলে জানা গেছে।