• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

সংবাদ সম্মেলন ডেকেছেন শাকিব খান

বিনোদন ডেস্ক: সোমবার বিকেলে দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে শাকিব খানের সঙ্গে বিয়ে, সন্তান নানা বিষয়ে খোলামেলা কথা বলেছেন চলচ্চিত্র নায়িকা অপু বিশ্বাস। তিনি নায়ক শাকিব খানের ব্যাপারে বিভিন্ন অভিযোগও এনেছেন। পুরো বিষয় নিয়ে দেশের মানুষ এখন শাকিবের অবস্থান, ব্যাখা জানতে চায়। সব বিষয় নিয়ে খোলাখুলি কথা বলার জন্য এবার সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন ঢাকা চলচ্চিত্রের কিং খান শাকিব।
মঙ্গলবার সকাল ১১ টায় রাজধানীর ওয়েস্টিন হোটেলে এই সংবাদ সম্মেলন করা হবে।
উল্লেখ্য, ঢাকাই চলচ্চিত্র ইন্ডাস্ট্রির অন্যতম সফল জুটি শাকিব-অপু। তাদের মধ্যকার বন্ধুত্বের সম্পর্ক নিয়ে এতদিন বিভিন্ন কথা গণমাধ্যমে জানা গেলেও এই প্রথম শাকিবকে স্বামী দাবি করেছেন অপু। সেই সঙ্গে নিজেদের ছয় মাসের সন্তানের কথাও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ