• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শাকিবের সন্তান নিয়ে টেলিভিশন লাইভে অপু বিশ্বাস (ভিডিও)

বিনোদন ডেস্ক: শাকিব খানের সঙ্গে বিয়ে হয়েছে বলে দাবি করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সোমবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে অপু বিশ্বাস দাবি করেন, তাদের ছয় মাসের একটি সন্তানও রয়েছে।
অপু বিশ্বাস বলেন, ২০০৮ সালে ১৮ এপ্রিল তাঁদের বিয়ে হয়। শাকিবের বাসায় এ বিয়ে হয়। পরিবারের কাছের লোকজন সেই বিয়েতে উপস্থিত ছিলেন। এত দিন বিষয়টি গোপন রাখা হয়েছে। বিয়ের পর অপু বিশ্বাসের নাম হয় অপু ইসলাম খান।
এর আগে হঠাৎ করেই উধাও হয়ে যান অপু বিশ্বাস, ১০ মাস পরে ফেরেন তিনি। অপু বিশ্বাস বলেন, ওই সময়টাতে ভারত, সিঙ্গাপুর ও ব্যাংককে ছিলেন। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বরে কলকাতার এক হাসপাতালে জন্ম নেয়া ছেলের নাম রাখা হয় আব্রাহাম খান জয়।
কাঁদতে কাঁদতে অপু বিশ্বাস বলেন, শাকিবের ভালো চিন্তা করে অনেক কিছু ছাড় দিয়েছি। বাচ্চা ডেলিভারির সময় আমি একা হাসপাতালে গিয়েছি। ধৈর্য ধরতে ধরতে শেষ সীমানায় পৌঁছে গেছি। তাই এবার সব প্রকাশ করেছি। শাকিব তাকে বার বার অসম্মান করেছেন উল্লেখ অপু বলেন, সম্মান চেয়েছি। পাইনি। বারবার ছোট হয়েছি।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ