• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দিনাজপুরে স্কুলের শিক্ষকের বিরুদ্ধে গৃহপরিচারিকাকে হত্যার অভিযোগ

সিসি ডেস্ক : দিনাজপুর জিলা স্কুলের শিক্ষক আনিসুর রহমানের বিরুদ্ধে দুলালী (১৪) নামে এক গৃহপরিচারিকাকে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৭টা ১৫মিনিটে দুলালীকে আহতাবস্থায় এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুলালী জেলার বিরামপুর উপজেলার কাটলা গ্রামের রাজা মিয়ার মেয়ে। আনিসুর রহমান দিনাজপুর শহরের বাসিন্দা আব্দুস সামাদের ছেলে ও জিলা স্কুলের শিক্ষক।

জানা যায়, আনিসুর রহমানের বাড়ীর গৃহপরিচারিকা দুলালীকে আহতাবস্থায় সন্ধ্যায় জরুরী বিভাগে নিয়ে আসে। জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ধ্রুব জ্যোতি সিনহা তাকে মৃত ঘোষণা করেন।

হত্যার পর পরিকল্পিতভাবে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে আনিসুর রহমান উপস্থিত গণমাধ্যম কর্মীদের জানান, বাড়ীর বারান্দার রেলিংয়ের সাথে ঝুলানো রশিতে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে আহত হয়। এরপর তাকে দ্রুত উদ্ধার করে হাসাপাতালে নিয়ে আসলে তার মৃত্যু হয়।

কোতয়ালী থানার এসআই বারী বলেন, গৃহপরিচারিকা দুলালী পড়ে গিয়ে ঘরের দরজায় আঘাত লেগে জ্ঞান হারিয়ে ফেলে বলে এমনটি তাকে জানিয়েছেন গৃহকর্তা আনিসুর রহমান। তাকে জরুরী বিভাগে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক ধ্রুব জ্যোতি সিনহা তাকে মৃত ঘোষণা করেন। তবে নিহত দুলালীর মাথায় এবং গলায় আঘাতের চিহৃ রয়েছে। এটি হত্যাকাণ্ড না নিছক দুর্ঘটনা ময়নাতদন্তের পরে জানা যাবে।

কোতয়ালী থানার ওসি রেদওয়ানুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্ত শেষে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দ্যা রিপোর্ট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ