• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কয়লাখনির ক্ষতিগ্রস্থদের দাবী আদায় বাস্তবায়ন কমিটির সংবাদ সম্মেলন

ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী থানা প্রেস ক্লাবে বড়পুকুরিয়া কয়লাখনির ক্ষতিগ্রস্তদের দাবী আদায় বাস্তবায়ন কমিটির এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বড়পুকুরিয়া কয়লাখনির ক্ষতিগ্রস্তদের দাবী আদায় বাস্তবায়ন কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলামের উপস্থিতিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্তদের ৬ দফা দাবী বাস্তবায় করার জন্য দাবীসমুহ উপস্থাপন করেন।
এর মধ্যে খনি কতৃপক্ষের সমঝোতা চুক্তি মোতাবেক ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবার হতে চাকুরী দেওয়া কথা থাকলেও গত ৫ বছরেও তা দেওয়া হয়নি। দ্রুত ক্ষতি গ্রস্থদের চাকুরী দিতে হবে,ক্ষতিগ্রস্থ এলাকার ১০টি গ্রামের বাড়িঘর ফাটল,কাঁপুনি, ঝুঁকিপুর্ন ভাবে পরিবার পরিজন নিয়ে বসবাস করছে তাদেরকে দ্রুত পুন:বাসন করতে হবে, ক্ষতিগ্রস্থ এলাকার ভুমিহীন প্রতিটি পরিবারকে ১৫লক্ষ টাকা দিতে হবে এবং উন্নত মানের বাসস্থান তৈরি করে দিতে হবে, ক্ষতি গ্রস্থদের অবশিষ্ঠ ক্ষতি পুরনের টাকা দিতে হবে,  ক্ষতি গ্রস্থদের সুপেয় পানির ব্যবস্থা করতে হবে এবং ক্ষতি গ্রস্থদের মসজিদ,মন্দির,স্কুল কলেজ ও হাসপাতাল তৈরি করে দিতে হবে, ক্ষতি গ্রস্থদের যাদের জমি থেকে কয়লা উত্তোলন করা হচ্ছে তাদেরকে কয়লার উৎপাদন বোনাস ৫% দিতে হবে।
গত ১০ এপ্রিল ৯নং হামিদপুর ইউনিয়নের ক্ষতিগ্রস্থ এলাকার বৈগ্রাম বাজারে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। তারেই ধারাবাহিকতায় ক্ষতি গ্রস্থদের আন্দোলন বেগবান করার লক্ষে ও দাবি আদায়ের জন্য সংবাদ সম্মেলন করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কমিটির সদস্য সচিব মো. আবু সাঈদ, কোষাদক্ষ্য মো. ছাকোয়াদ হোসেনসহ কমিটির অন্যতম সদস্য মো. আসাদুজ্জান আসাদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ