• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রাজারহাটে সিটি কর্পোরেশনের কর্মচারীর মরদেহ উদ্ধার

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ আজ সকালে রংপুর সিটি কর্পোরেশনের মাষ্টার রোলের কর্মচারী আফজাল হোসেন (২৩) নামের এক যুবকের অর্ধগলিত মরদহে উদ্ধার করে। লাশটি জেলার উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের উত্তর পান্ডুল এলাকার আইয়ুব আলীর পুত্র আফজাল হোসেন এর বলে পুলিশ জানিয়েছে। হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ তার দুঃসম্পর্কীয় মামা সফিকুল ইসলাম (৪২)কে আটক করেছে। গতকাল দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের ছোট মহিষমুড়ি গাবেরতল গ্রামের কাওছার মাষ্টারের পুকুরে জেলেরা মাছ ধরতে গেলে কুচুরিপানার নীচ থেকে গত সোমবার বিকেলে একটি লাশ ভেসে উঠে। খবর পেয়ে স্থানীয়রা ছুটে গিয়ে কচুরি পানার নীচ থেকে অর্ধগলিত লাশটি দেখতে পায়। এ খবর পেয়ে রাজারহাট ও উলিপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত ওই যুবকের লাশ পুকুর থেকে উদ্ধার করে রাজারহাট থানায় নিয়ে আসে। লাশ উদ্ধারের খবর দ্রুত ছড়িয়ে পড়লে পাশর্^বর্তী উলিপুর উপজেলার উত্তর পান্ডুল এলাকার আইয়ুব আলী ও তার লোকজন ছুটে এসে তার পুত্র নিখোঁজ আফজাল হোসেনের লাশ বলে শনাক্ত করে। এ সময় পুলিশ রাতেই মোবাইল ফোনের কললিস্টের সূত্র ধরে দুঃসম্পর্কীয় তার মামা সফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করে উলিপুর থানায় প্রেরণ করে। আটককৃত সফিকুল ইসলাম উত্তর পান্ডুল এলাকার আব্দুর রহমানের পুত্র বলে জানা গেছে। তবে পুলিশ হত্যাকান্ডের কোন মোটিভ এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার করতে পারেনি।

উল্লেখ্য, গত ৬এপ্রিল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উলিপুর উপজেলার পান্ডুল এলাকার আইয়ুব আলীর পুত্র আফজাল হোসেন (২৩)কে কে বা কারা মোবাইল ফোনে বাড়ী থেকে ডেকে নিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে তার পিতা আইয়ুব আলী উলিপুর থানায় ৮ এপ্রিল একটি সাধারণ ডায়রি দায়ের করেন। হত্যাকান্ডের শিকার ওই যুবক রংপুর সিটি কর্পোরেশনের পিয়ন পদে মাষ্টাররোলে চাকরি করতো। গত বৃহস্পতিবার সে অফিস শেষে রংপুর থেকে বাড়ীতে বেড়াতে এসেছিল বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মো. মোখলেসুর রহমান বলেন, হত্যাকান্ডের শিকার যুবকের শরীরের বিভিন্ন অংশ এবং মাথায় কোপের চিহ্ন রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।

রাজারহাটে প্রাথমিক শিক্ষা অফিসারকে বিদায়ী সংবর্ধনা প্রদান
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে দুপুরে অফিসার্স ক্লাবে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকতারী পারভীনকে বদলি জনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল হাসেম, উপজেলা ভূমি সহকারী কমিশনার এস এম নাজিয়া সুলতানা, ভাইস চেয়ারম্যান মো. কফিল উদ্দিন, উপজেলা প্রকৌশলী জি কে এম আনোয়ারুল আলম, উপজেলা কৃষি অফিসার ষষ্টী চন্দ্র রায়, সমাজ সেবা অফিসার মো. ফজলুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ময়নুল হক, মৎস্য কর্মকর্তা মাহমুদুলনবী মিঠু, মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক প্রমূখ। উল্লেখ্য দীর্ঘ সাড়ে ৪ বছর ধরে তিনি রাজারহাট উপজেলায় প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। বদলি হয়ে তিনি এখন রংপুরের গঙ্গাচড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে যোগদান করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ