• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

ইনডিপেনডেন্ট টেলিভিশনে আসছেন শাকিব খান

সিসি ডেস্ক: গত কয়েক দিনের ভারতের কাছে দেশ বেচার আর এ নিয়ে সরেস আলোচনা ছাপিয়ে এখন অপু-শাকিব প্রসঙ্গ তুঙ্গে। টেলিভিশন লাইভে এসে চলচ্চিত্র নায়িকা অপু বিশ্বাস যে কথা বলেছেন, তাতে ঘুরে গেছে মানুষের ওই দেশ বেচার আলোচনার বিষয়। শাকিব খানের সঙ্গে বিয়ে আর সন্তান জন্মদানের কথা জানানোর পর এর মধ্যে শাকিবও সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছেন। আবার তিনি আসছেন অপুর মতই টেলিভিশনে-সেটাই লাইভ অনুষ্ঠান।

অপু বিশ্বাস সোমবার কথা বলেছেন বেসরকারি সংবাদভিত্তিক চ্যানেল নিউজ টোয়েন্টিফোরে। আর শাকিব আসছেন আরেক সংবাদভিত্তিক চ্যানেল ইনডিপেনডেন্ট টেলিভিশনে। রাত ১০টায় ওই টেলিভিশনের এক ঘণ্টার টকশো ‘আজকের বাংলাদেশ’ এ।

দীর্ঘদিন আন্তরালে থাকার পর গতকাল একটি বেসরকারি টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে হাজির হন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এসেই গোপন কথা ফাঁস করেন তিনি। জানান, তার সঙ্গে শাকিব খানের বিয়ে হয়েছে ৯ বছর আগে। তাদের একটি সন্তানও আছে। এতদিন শাকিব খানের ক্যারিয়ারের কথা ভেবে চুপ ছিলেন। কিন্তু ছেলের কথা ভেবে আর ব্যাপারটাকে লুকিয়ে রাখতে পারেননি।

সঙ্গে সঙ্গে তোলপাড়। দেশবাসীর মনযোগের কেন্দ্রে বাংলা সিনেমায় জনপ্রিয় এই জুটি। কিন্তু সিনেমায় যত প্রেম-প্রণয়, বাস্তব জীবনে ততটাই জটিলতা। শাকিব জানালেন, সন্তান তার, কিন্তু মায়ের দায় তার না। মঙ্গলবার সংবাদ সম্মেলনও ডাকেন তিনি। কিন্তু সে সংবাদ সম্মেলন আর হয়নি।

এরই মধ্যে বেসরকাটি টেলিভিশনের রাত ১০টার টক শোতে শাকিব খানের আসার কথা জানিয়ে প্রমো প্রচার করা হচ্ছে।

অপু বিশ্বাস শাকিবের সঙ্গে তার বিয়ে ও সন্তানের জন্মের কথা জানানোর পর শাকিব বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। একেকটি গণমাধ্যমে তিনি কথা বলেছেন একেক রকম। কোথাও বলেছেন, অপুর সঙ্গে তার বিয়ে হয়েছে, কোথাও বলেছেন, বিয়ে হয়নি।

এর মধ্যে টেলিভিশন চ্যানেলে শাকিবের বরাত দিয়ে মঙ্গলবার বেলা ১১টায় গুলশানের হোটেল ওয়েস্টিনে তার সংবাদ সম্মেলনের কথা জানানো হয়। কিন্তু ঘোষিত সময়ে সেই সংবাদ সম্মেলনে আসেননি শাকিব। একটি গণমাধ্যমকে আবার তিনি বলেছেন, সাংবাদিকদের সামনে আসার কথা বলেননি তিনি।

তবে সন্তানের পিতৃত্ব কারও কাছে অস্বীকার করেননি সাকিব। সন্তানকে কোলে নিয়ে তার ছবিও প্রকাশ হয়ে গেছে গণমাধ্যমে।

এই পরিস্থিতিতে শাকিব আজ রাত ১০টায় টেলিভিশনের লাইভে কী বলেন, সে নিয়েও আগ্রহ তৈরি হয়েছে। কিন্তু তিনি আবার সংবাদ সম্মেলন ‘ডেকে’ আসেননি। টেলিভিশন লাইভে আসবেন তো?

যোগাযোগ করা হলে ইনডিপেনডেন্ট টেলিভিশনের বিনোদন সাংবাদিক শিমুল সালাহউদ্দিন বলেন, শাকিব আমাদের অনুষ্ঠানে আসছেন সেটা তিনি নিশ্চিত করেছেন। তিনি কথা দিয়েছেন রাত ১০টায় ‘আজকের বাংলাদেশ’ টকশোতে তিনি কথা বলবেন।

সোমবার গভীর রাতে একটি টেলিভিশন চ্যানেলকেও সাক্ষাৎকার দিয়েছেন শাকিব। সেটি টেলিফোনে। তিনি এতে বলেন, তার ছেলেকে এভাবে টেলিভিশনের সামনে হাজির করা হবে এটা তিনি ভাবতেও পারেননি। এতে তিনি মর্মাহত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ