• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

৮ বছর পর জবির ক্যাম্পাসে প্রকাশ্যে ছাত্রদল

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত শিক্ষাপযোগী ক্যাম্পাস বিনির্মাণের দাবিতে লিফলেট বিতরণ করেছে জবি শাখা ছাত্রদল। এর মাধ্যমে দীর্ঘ ৮ বছর পর ক্যাম্পাসের ভিতরে ছাত্রদলের প্রকাশ্য সাংগঠনিক কার্যক্রম করতে দেখা গেল।

মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল ৯টায় জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের কর্মসূচির ধারাবাহিতায় এ কর্মসূচি পালন করে শাখা সংগঠনটি।

সাধারণ শিক্ষার্থীরা বলছেন, ছাত্রলীগের কমিটি বিলুপ্ত হয়েছে ৩০ মার্চ। দীর্ঘ ১২ দিনেও জবি শাখা ছাত্রলীগের কমিটি না হওয়ায় সুযোগটি কাজে লাগিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। তবে ছাত্রলীগের জুনিয়র কর্মীরা বাঁধা দেবার চেষ্টা করেও ব্যর্থ হওয়ার খবর পাওয়া গেছে।

ছাত্রদল সুত্রে জানা যায়, জবিতে ছাত্রদলের অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় তারা ক্যাম্পাসের বিজ্ঞান ভবন, শহীদ মিনার, ভাষা শহীদ রফিক ভবন, কলা ভবন, ভাস্কর্য চত্বর, নতুন ভবন, ক্যাফেটেরিয়া, মেইন গেইট দিয়ে টিএসসিতে সাধারণ শিক্ষার্থীর মাঝে এ লিফলেট বিতরণ করেন

জবি শাখা ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম রফিক ও সাধারণ সম্পাদক আসিফুর রহমান বিপ্লবের নেতৃত্বে লিফেলেট বিতরণ করার সময় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. আব্দুল জলিল, মিরাজ রহমান, এবি সিদ্দিক শুভ, মিজানুর রহমান, নাহিদ, মনিরুজ্জামান খান, এস এম আল-আমিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, কেএম সাখাওয়াত হোসাইন, আব্দুল মান্নান, ওমর ফারুক হিমেল, মিজানুর রহমান শরিফ, ইব্রাহিম খলিল মিঠু, সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, সহ-সাধারণ সম্পাদক শাহ্‌ জামাল, সিনিয়র ছাত্রনেতা জকির উদ্দিন, আবির, আবিদ কামাল রুবেল, রশিদুজ্জামান তুফান, মো. আল-আমিন, মেহেদি হাসান হিমেল, শাহাদাৎ হোসাইন, মোসাব্বির মিল্লাত, ফয়সাল হোসেন খোকন, মাসুদুর রহমান মাসুদ, তুহিন, মোস্তাফিজুর রহমান রুমি, শাহিন আসলাম সহ অর্ধশতাধিক নেতা কর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ