• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রৌমারীতে আগুনে পুড়ে শিশুর মৃত্যু, মা আহত

রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারী উপজেলার পালের চর গ্রামে একটি বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে অগ্নিদগ্ধ হয়ে আল আমিন নামে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আল আমিনের মা শাহিদা বেগম (২৫) অগ্নিদগ্ধ হয়েছেন। মঙ্গলবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার পালের চর গ্রামের আশরাফুল ইসলাম কাজের জন্য মাঠে গেলে তার স্ত্রী শাহিদা বেগম বাড়িতে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় রান্নার খড়ি আনতে বাইরে গেলে হঠাৎ চুলায় আগুন লেগে সেই আগুন ঘরে ছড়িয়ে পড়ে। এসময় ঘরে ঘুমিয়ে থাকা আল-আমিন পুড়ে ছাই হয়ে যায়। শিশুকে বাঁচাতে গিয়ে শাহিদা বেগমও অগ্নিদগ্ধ হয়েছেন। তাকে রৌমারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনে ৩টি ঘরের আসবাসপত্রসহ ঘরে থাকা ধান-চাল সবকিছুই পুড়ে যায়।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাইজুল কবীর জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ