সিসি নিউজ: সৈয়দপুরে মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে রোটারী ক্লাব সৈয়দপুরের পক্ষ থেকে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। উক্ত চক্ষু শিবিরে প্রায় ৩ শতাধিক রোগির চক্ষু পরীক্ষা ছাড়াও অপারেশনের জন্য বেশকিছু রোগিকে বাছাই করা হয়।
পৌরসভা সড়কে অবস্থিত রোটারী ক্লাব কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী সিভিল সার্জন ডা. আব্দুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ছালেহ মো. মুসা জঙ্গী উপস্থিত ছিলেন। রোটারী ক্লাব সৈয়দপুরের সভাপতি রোটারিয়ান আজহারুল সরকার রানার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম, সংগঠনের সাধারণ রোটারিয়ান ডা. এনামুল হক, চাটার্ড প্রেসিডেন্ট ডা. শরীফুল আলম চৌধুরী প্রমুখ।
শিবিরের রোগিদের চক্ষু পরীক্ষা করেন বিশিষ্ট চক্ষু চিকিৎসক ও সার্জন অধ্যাপক ডা, শরীফুল আলম চৌধুরী। তাঁকে সহযোগিতা করেন ডা. মোক্তাদির রহমান ও ডা. দিলরুবা চৌধুরী।