• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

ডেমরায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মো. হারুন-অর-রশিদ, ঢেমরা: ডেমরায় ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজমের ফেইথ কারেন্সি নট টিমের ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ। সোমবার দিনগত রাত সোয়া ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে ডেমরার মীরপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ডেমরা থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হল- কক্সবাজারের সদর থানার নূনারছরা গ্রামের আবুল বাছেরের ছেলে সাহাবুদ্দিন (২৫) ও চট্টগ্রামের পটিয়া থানার শুভনদন্ডি গ্রামের হাজী সামসুল আলমের ছেলে মো.  কামাল হোসেন ওরফে তারেক (২৪)।
কাউন্টার টেরোরিজমের বরাত দিয়ে থানা পুলিশ আরও জানায়, উক্ত দুই মাদক ব্যবসায়ী টেকনাফ দিয়ে আসা ইয়াবা ডেমরাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতে আসে। গ্রেফতারের পরে তাদের ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে সোমবার রাতেই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ডেমরা থানায় মামলা হয়েছে।
এদিকে ৭৫০ পিস ইয়াবাসহ মো. মনির হোসেন (৩২) নামে আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আধিদফতর। এ বিষয়ে মঙ্গলবার দুপুরের পরে ডেমরা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। এর আগে সোমবার বিকালে মনিরকে মাতুয়াইল দক্ষিণ মুসলিম নগর ইকবালের বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ডেমরা থানা পুলিশ। সে ওই বাড়ির ভাড়াটিয়া ও মুন্সিগঞ্জের লৌহজং থানার কমলা গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ