• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চৌগাছায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ীসহ নিহত ২

যশোর: যশোরের চৌগাছা উপজেলার নিমতলা বাজার এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ীসহ দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন চৌগাছা উপজেলার বড়কাবিলপুর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী একছের আলী (৪৫) এবং তার ঘনিষ্ঠ সহযোগী চৌগাছা মডেল প্রাইমারি স্কুলপাড়ার বাসিন্দা সাইদুল (৩৫)।
চৌগাছা থানার এসআই ওয়াহেদুজ্জামান বলেন, ‘মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে আমাদের কাছে খবর আসে যশোর-চৌগাছা সড়কের নিমতলা এলাকায় দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। সেখান থেকে অজ্ঞাত দুজনের লাশ উদ্ধার করা হয়। দুজনেরই মাথায় গুলির চিহ্ন রয়েছে।’
পুলিশ লাশ দুটি যশোর জেনারেল হাসপাতাল মর্গে নিয়ে যায়। ঘটনাস্থল থেকে দেড়শ বোতল ফেনসিডিল, একটি ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার করা হয় বলে দাবি পুলিশের। তিনি আরও জানান, ‘লাশ উদ্ধারের সময় স্থানীয়রা তাদের চিনতে পারেনি। সেকারণে তাদের পরিচয় আমরা বলতে পারছি না।’
এদিকে বুধবার সকালে যশোর জেনারেল হাসপাতালে নিহত একছের আলীর ভাই সেরেস্তালী ও বোন নূরজাহান জানান, চৌগাছায় দুজনের লাশ উদ্ধারের খবর শুনে তারা হাসপাতালে এসেছেন। তারা ভাইয়ের লাশ শনাক্ত করে বলেন, ‘আমার ভাইয়ের মোবাইল ফোন মঙ্গলবার ভোর থেকে বন্ধ রয়েছে। তিনি যশোর শহরের পালবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন।’
আর চৌগাছার ট্যাক্সিচালক রেজাউল নিহত সাইদুলের মরদেহ শনাক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ