• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে এইচ টি ইমাম: স্বাধীনতা অস্বীকারকারীরা পাকিস্তানে ফেরত যান (ভিডিও)

সিসি নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, ১৯৭১ সালে ভারতের সহায়তায় আওয়ামীলীগ পাকিস্তানকে খন্ডিত করে বাংলাদেশ সৃষ্টি করেছে। যার সুফল ভোগ করছি আমরা। কিন্তু একটি রাজনৈতিক দল তা সরাসরি অস্বীকার করছে। তারাই পাকিস্তানের এজেন্ট। তাই বাংলাদেশের স্বাধীনতা অস্বীকারকারীরা পাকিস্তানে ফেরত যান। আজ বুধবার নীলফামারীর সৈয়দপুরের স্থানীয় শহীদ দিবস উপলক্ষে প্রজন্ম ৭১ সৈয়দপুর শাখার উদ্যোগে রেলওয়ে পুলিশ ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রজন্ম ৭১ সৈয়দপুর শাখার সভাপতি এ এ মঞ্জুর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. হারুন-অর-রশিদ, এ্যাড. হোসনে আরা ডালিয়া লুৎফা এমপি, প্রজম্ম’৭১ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শাহজালাল, নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ অ্যাডভোকেট মমতাজুল হক, আ’লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক আমেনা কোহিনুর আলম, জাতীয় মহিলা সংস্থা নীলফামারীর চেয়ারম্যান রাবেয়া আলীম, সাবেক পৌর মেয়র বখতিয়ার কবির, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্বাস আলী সরকার, পৌর ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক আখতার হোসেন বাদল, আওয়ামী লীগ নেতা অধ্যাপক সাখাওয়াত হোসেন খোকন, সংগঠনের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন প্রমুখ।
এর আগে দিবসটি পালনে স্মৃতি অম্লান চত্ত্বরে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন, ক্যালো ব্যাচ ধারন, শোক র‌্যালী, অতিথিগণ স্মৃতি অম্লানে পুষ্পমাল্য অপর্ন করে শহীদদের প্রতি সম্মান জানান। আলোচনা মঞ্চে উদিচী শিল্পি গোষ্ঠি, ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও সৈয়দপুরের শিল্পীরা গণসঙ্গীত পরিবেশন করে।

এইচ টি ইমামের বক্তব্যের ভিডিও


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ