• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দিনাজপুরে মাসব্যাপী গ্রাম ডাক্তার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে মাসব্যাপী গ্রাম ডাক্তার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেছেন সিভিল সার্জন ডা. মো. সাদেক মিয়া। স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক অনুমমোদিত বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি (আরএমপি) দিনাজপুর জেলা শাখা এই প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে।
বুধবার (১২ এপ্রিল) সকালে উপশহরস্থ দিনাজপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার  কার্যালয়ের হলরুমে মাসব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইমদাদুল হক। প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. সাদেক মিয়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন চ্যানেল আই’র স্টাফা রিপোর্টার শাহ আলম শাহী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির (আরএমপি) প্রশিক্ষণ কো-অর্ডিনেটর মো. আব্দুর রহিম, সহকারী প্রশিক্ষন কো-অর্ডিনেটর এসএন আকাশ, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি (আরএমপি) দিনাজপুর জেলার সভাপতি মো. নুর ইসলাম নয়ন প্রমূখ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রহমানের অংশগ্রহণের কথা থাকলে ব্যস্ততার কারণে তিনি আসতে পারেননি।
অনুষ্ঠানের প্রধান অতিথি সিভিল সার্জন ডা. মো. সাদেক মিয়া প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে মানুষের কল্যাণে কাজে লাগানোর আহবান জানিয়ে বলেন, আপনাদের দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে মানুষের সেবা প্রদান করতে হবে। ভালবাসা ও ভাল ব্যবহারের মাধ্যমে সেবা প্রদান করতে পারলে মানুষের কাছে প্রিয় হওয়া যাবে। পাশাপাশি সরকারের স্বাস্থ্য বিষয়ক তথ্যগুলো সঠিক ও নির্ভূলভাবে গ্রামগঞ্জের মানুষের নিকট পৌঁছে দেয়ার আহবান জানান।
উল্লেখ্য, মাসব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে  ৫০ জন গ্রাম ডাক্তার অংশগ্রহণ করেছেন। আগামী ১৮ এপ্রিল থেকে  প্রশিক্ষণের ক্লাস শুরু হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ