দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে কর্মরত স্থানীয় ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিদের সাথে সনাক’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। টিআইবি-সনাক পরিচালিত দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরো বেগবান ও সফল করার লক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বুধবার (১২ এপ্রিল) দুপুরে সনাক দিনাজপুর কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সনাক সভাপতি মো. সফিকুল হক ছুট। সনাক’র চলমান প্রকল্প ‘‘বিল্ডিং ইন্টিগ্রিটি ব্লকস ফর ইফেক্টিভ চেঞ্জ-(বিবেক)’’ এর কার্যক্রমের সংক্ষিপ্ত বর্ণনায় সনাক স্থানীয় পর্যায়ে স্বাস্থ্য, শিক্ষা, স্থানীয় সরকার ও জলবায়ু অর্থায়ন সুশাসন এবং দিনাজপুর পাসপোর্ট অফিসে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের বাস্তবচিত্র তুলে ধরা হয়। পাশাপাশি সনাকে‘র কার্যক্রমের ফলে বিভিন্ন ক্ষেত্রে সফলতার বিষয়গুলিও মিডিয়ার প্রতিনিধিদেরকে অবহিত করা হয়। মিডিয়ার প্রতিনিধিরা সনাকে‘র কার্যক্রমকে আরো জোড়ালোভাবে পরিচালনার পরামর্শ প্রদান করেন এবং সার্বক্ষণিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।
সভায় সনাকে’র চলমান কার্যক্রমের আওতাভুক্ত প্রতিষ্ঠানগুলোর বাইরে বিআরটিএ, ভুমি অফিস, ট্রেজারী অফিসসহ অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠানে এ ধরনের কাজ পরিচালনার অনুরোধ জানানো হয়। সভার সভাপতি দুর্নীতি প্রতিরোধে তথ্য অধিকার আইন আরো কার্যকর করার লক্ষ্যে মিডিয়ার প্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন। এবং দেশে দুর্নীতি প্রতিরোধ করতে রাজনৈতিক নের্তৃবৃন্দের সস্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।
দিনাজপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি স্বরুপ কুমার বক্সী বাচ্চু, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সাংবাদিক শাহ আলম শাহী, আহসানুল আলম সাথী, মো. হুমায়ূন কবির, কামরুল হুদা হেলাল, একরাম হোসেন তালুকদার, মো. ইদ্রিস আলী, বিপুল সরকার সানি, মাহবুবুল হক খান, মো. রফিকুল আলম ফুলালসহ দিনাজপুরে কর্মরত বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিবৃন্দ ও সনাক প্রাক্তন সভাপতি মো. হাবিবুল ইসলাম, সনাক সদস্য অধ্যক্ষ হাজেরা হাসান, মোঃ মোজাফ্ফর আলী মিলন, লায়লা চৌধুরী, সনাক’র এরিয়া ম্যানেজার মো. আব্দুল হান্নান আজাদসহ ইয়েস সদস্যরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।