• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

এইচএসসির প্রশ্ন ফাঁস, দুই শিক্ষকের কারাদন্ড

পটুয়াখালী: পটুয়াখালীতে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে উত্তরের নকল তৈরিকালে আটক দুই শিক্ষকের প্রত্যেককে দুই বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে সদর উপজেলায় এ ঘটনা ঘটে।
কারাদণ্ডাদেশ পাওয়া দুজন হলেন- পটুয়াখালী শহরের হাজী আক্কেল আলী কলেজ কেন্দ্রের হল সুপার খলিলুর রহমান ও ছোটবিঘাই হাজী মোক্তার আলী কলেজের কম্পিউটার শিক্ষক শফিকুল ইসলাম।

পটুয়াখালী পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরীক্ষা শুরুর পর হাজী আক্কেল আলী কলেজ চত্বরের বাইরে একটি বাড়ি থেকে দুই শিক্ষককে আটক করে ডিবি সদস্যরা। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপ দাস ঘটনাস্থলে যান। প্রশ্ন ও নকল মিলিয়ে উভয়কে দোষী সাব্যস্ত করে তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুজনকে সাজা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ