• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কিশোরগঞ্জে তিস্তা বাঁধ ভেঙ্গে ফসলি জমি পানির নিচে

নীলফামারী : তিস্তা ব্যারাজ সেচ প্রকল্পের রংপুর প্রধান সেচ ক্যানেলের সেকেন্ডারি খালের (এস সেভেন টি) পাড়ের ২০ ফিট বাঁধ ভেঙ্গে গেছে। এতে ওই এলাকার প্রায় ১০ হেক্টর জমির ইরি-বোরো ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে।

বুধবার (১২ এপ্রিল) সন্ধ্যায় নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী কাছারীপাড়া নামকস্থানে এ ঘটনা ঘটেছে।

এলাকার কৃষকদের অভিযোগ, গত ১০ দিন ধরে তিস্তা ক্যানেলে সেচের পানি পুরোদমে আসছে। নিতাই এলাকার প্রভাবশালী আব্দুল মালেক ও হাসান আলী মুল সংযোগ হতে সেচের পানি না নিয়ে তারা অবৈধভাবে পাইপ বসিয়ে সেচের পানি চুরি করে আসছে। ফলে পাইপ বসানো স্থানে ফাটলের সৃষ্টি হয়ে এস সেভেন-টি ক্যানেলের বাম তীরের পাড় ভেঙ্গে যায়।

ওই এলাকার ক্ষতিগ্রস্থ কৃষক নুর ইসলাম, আমিনুর রহমান, মিজানুর রহমান ও মফিজ উদ্দীনসহ ১০ থেকে ১৫জন জানান তিস্তা সেচ ক্যানেলের বাঁধ ভেঙ্গে যাওয়ায় তাদের এবং এলাকার অন্যান্য কৃষকদের প্রায় ১০ হেক্টর ইরি-বোরো ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে এবং ১ হেক্টর জমির ফসল পানিতে ভেসে আসা বালু দিয়ে ভরাট হয়ে গেছে।

পুটিমারী ইউনিয়নের চেয়ারম্যান আবু সায়েম লিটন বলেন, যে সময় বোরো ক্ষেতের ধানের থোড় ধরেছে সে সময় এই ক্যানেলের বাঁধ ভেঙ্গে যাওয়ায় এলাকার কৃষকরা বড় ধরণের ক্ষতির সম্মুখীন হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ভাঙ্গন কবলিত জায়গা দিয়ে পানির স্রোত বয়ে যাচ্ছে। তখনও পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ ক্যানেল ভাঙ্গার খবর জানেন না।

সাংবাদিকদের ফোন পেয়ে হতচকিত কণ্ঠে সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাব অ্যাসিট্যান্ট ইঞ্জিনিয়ার মিজানুর রহমান বলেন, কোন জায়গায় ক্যানেল ভেঙ্গে গেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত জানাবো।

উৎস: দ্যা রিপোর্ট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ